News Flash

  • Home
  • Uncategorized
  • টি-২০ সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ী ভারত
Image

টি-২০ সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ী ভারত

সিডনি, ২৫ নভেম্বর (হি.স.) : টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ছয় উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ী ভারত | রবিবার সিডনিতে ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করে ছয় উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে মাত্র চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত |
অমীমাংসিত রইল ভারত-স্ট্রেলিয়ার টি-২০ সিরিজ| তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে আয়োজক অস্ট্রেলিয়া | দ্বিতীয় ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারনে | রবিবার তৃতীয় তথা শেষ ম্যাচে ছয় উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ী ভারত | ফলে তিন ম্যাচের সিরিজ ড্র হল | রবিবার সিডনিতে ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অ্যারন ফিঞ্চের দল। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান করে অস্ট্রেলিয়া। এদিন বলে দাপট দেখান ভারতের ক্রুনাল পান্ডিয়া | তিনি একাই অস্ট্রেলিয়ার চারটি উইকেট শিকার করেন |
এদিন অস্ট্রেলিয়ার ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত | এদিন অধিনায়ক বিরাট কোহলি ৬১(৪১) ও শিখর ধাওয়ানের ৪১ (২২) রানের সৌজন্যে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত |
উল্লেখ্য, এদিন ভারতীয় দল অপরিবর্তিত রাখা হয়েছিল । অস্ট্রেলিয়া দলে একটি বদল হয়েছে। জেসন বেহরেনডর্ফের বদলে দলে এসেছে মিচেল স্টার্ক।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top