News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই লস্কর ও চার হিজবুল জঙ্গি
Image

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই লস্কর ও চার হিজবুল জঙ্গি

শ্রীনগর, ২৫ নভেম্বর (হি.স.) : দক্ষিণ কাশ্মীরে শোপিয়ানে রবিবার ভোরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ছয় জঙ্গি। প্রশাসনের তরফে জানানো হয়েছে নিহতদের মধ্যে চার জঙ্গি হিজবুল মুজাহিদিনের সদস্য ও দুই জঙ্গি লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত। জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন রাষ্ট্রীয় রাইফেলসের নাজির আহমেদ নামে জওয়ান। পাশাপাশি গুরুতর আহত আরও এক জওয়ান। জঙ্গি দমন অভিযান শেষ করে ফেরার পথে জওয়ানদের কনভয় লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষুদ্ধ জনতা।
গোপন সূত্র থেকে খবর পেয়ে রবিবার ভোরে দক্ষিণ কাশ্মীরে সোপিয়ানের বাটপোরা কাপরান অভিযান চালায় রাষ্ট্রীয় রাইফেলস, রাজ্য পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ, সিআরপিএফের যৌথবাহিনী। জওয়ানদের দেখামাত্রই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা যোগ্য জবাব দেয় জওয়ানরা। শুরু হয় তুমুল গুলির লড়াই। সংঘর্ষে নিহত ছয়। নিহতদের জঙ্গিদের মধ্যে চার জঙ্গি হিজবুল মুজাহিদিনের সদস্য ও দুই জঙ্গি লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত। নিহত জঙ্গিদের মধ্যে পাঁচ জঙ্গিকে শনাক্ত করা গিয়েছে। নিহতরা হলেন, মুস্তাক আহমেদ মির, মহম্মদ আব্বাস বাট, উমের মাজিদ গাইনি, মহম্মদ ওয়াসিম ওয়াগে, খালিদ ফারুক মালি। এই পাঁচ জঙ্গি স্থানীয় বাসিন্দা। আর এক জঙ্গি পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে এদেশে এসেছে। এই সংঘর্ষে হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈবার দুই জেলা কম্যান্ডার নিহত হয়েছে। সোপিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ চৌধুরী জানিয়েছেন, নিহত জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। নিহতদের মধ্যে উমর মাজিদ গাইনি নামে জঙ্গি বাটমালু এনকাউন্টার থেকে পালিয়েছিল। ২০১৬ সালে লাল চকে নিরীহ নাগরিক ও পুলিশকর্মীদের গুলি করে হত্যার করার পেছনে তার হাত ছিল। ওই জঙ্গির বিরুদ্ধে একাধিক নাশকতা মূলক কার্যকলাপ সংগঠিত করার অভিযোগ ছিল। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলার সময় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। অভিযান শেষ করে ফেরার পথে নিরাপত্তা বাহিনীর কনভয় লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে বিক্ষুদ্ধ জনতা।
জঙ্গিদমন প্রসঙ্গে বলতে গিয়ে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার শচীন মালিক জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, সিআরপিএফ যৌথভাবে অভিযান চালায়। শোপিয়ানের হিজবুল ও লস্করের বেশির ভাগ স্থানীয় কম্যান্ডারকে আমরা নিকেশ করেছি।
এর আগে শুক্রবার অনন্তনাগে জঙ্গি নিধন অভিযানে বড় সাফল্য পায় ভারতীয় সেনা৷ সেই অভিযানে খতম হয় ৬ জঙ্গি৷ মৃতরা সকলে লস্কর জঙ্গি ছিল বলে খবর৷ মৃতদের মধ্যে আজাদ মালিক নামে এক জঙ্গি ছিল৷ চলতি বছর জুন মাসে সাংবাদিক সুজাত বুখারি হত্যায় এই জঙ্গি জড়িত ছিল৷ ১৮ নভেম্বর সোপিয়ানে দুই জঙ্গি এনকাউন্টারে খতম হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top