News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের ছক কষছে লস্কর-ই-তৈবা, ইন্টালিজেন্স ব্যুরোর তথ্য
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের ছক কষছে লস্কর-ই-তৈবা, ইন্টালিজেন্স ব্যুরোর তথ্য

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের ছক কষছে লস্কর-ই-তইবার স্লিপার সেল, এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে ইন্টালিজেন্স ব্যুরোর ইন্টারনাল সিকিওরিটি৷ কুখ্যাত জঙ্গি হাফিজ সইদের নির্দেশে এই স্লিপার সেল মোদীর গতিবিধির ওপরও নজর রাখছে বলে জানানো হয়েছে৷
সূত্রের খবরে জানা গিয়েছে, এই জঙ্গি সংগঠনের সদস্যরা প্রধানমন্ত্রীর ৭ লোক কল্যাণ মার্গ থেকে সাউথ ব্লক অফিসে যাতায়াতের ওপর নজর রাখছে৷ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের নির্দেশেই এই হামলার ছক কষা হচ্ছে বলে এই খবর প্রকাশ্যে আসার পরই ফের সুরক্ষা ব্যবস্থার দিকটি ভালো করে খতিয়ে দেখা হচ্ছে৷
প্রসঙ্গত, ২৬/১১ মুম্বি হামলার আগে ডেভিড কোলম্যান হেডলিকেও এই ধরণের নির্দেশ দিয়েছিল লস্কর-ই-তইবা৷ সরকারের সমস্ত স্ট্র্যাটেজিক লোকেশনে নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল মুম্বইয়ের এই স্লিপার এজেন্টকে৷
তবে মোদী ছাড়াও, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও নিরাপদ নন বলে জানা গিয়েছে৷ শুধু লস্কর নয়, জইশ-ই-মহমম্দ, হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠন থেকেও প্রতিনিয়ত হুমকি আসছে বলে জানা গিয়েছে৷ চলতি বছরের মে মাসেই উবেদ আহমেদ মির্জা এবং মহম্মদ কাসিম স্টিমবারওয়ালা নামে দুই আইএসআইএস সন্দেহভাজনের বিরুদ্ধে গুজরাট এটিএস চার্জশিট ফাইল করে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে৷ জানা যায়, মোদীকে টার্গেট করতে রাশিয়া থেকে স্নিপার রাইফেল আনারও ব্যবস্থা করা হয়েছিল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top