News Flash

  • Home
  • Uncategorized
  • অসহায় মানুষের পাশে সেবার মনোভাব নিয়ে দাঁড়াতে হবে ঃ রাজ্যপাল
Image

অসহায় মানুষের পাশে সেবার মনোভাব নিয়ে দাঁড়াতে হবে ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ অসহায় এবং বিপন্ন মানুষের পাশে সেবার মনোভাব নিয়ে দাঁড়ানোর জন্য রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি সবার প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি আজ রেডক্রস ভবনে ভারতীয় রেডক্রস সোসাইটির ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোনওরকম বৈষম্য না দেখিয়ে মানবিকতার মনোভাব নিয়ে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে৷ তবেই সমাজ এগিয়ে যাবে৷ স্বামী বিবেকানন্দের বাণী উদ্বৃত করে তিনি বলেন, এই মহান মনীষী বলেছিলেন যে, মানুষের সেবা করো, তাহলে ভগবানেরও সেবা করা হবে৷ মূলত ঃ এই নীতি মেনেই ভারতীয় রেডক্রস সোসাইটি কাজ করে চলেছে৷ তিনি এই অনুষ্ঠানে ভারতীয় রেডক্রস সোসাইটির ত্রিপুরা শাখাকে এক লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন৷ এই অনুষ্ঠানে রাজ্যপালকে ভারতীয় রেডক্রস সোসাইটির ত্রিপুরা শাখার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়৷ অনুষ্ঠানে এছাড়াও রেডক্রস সোসাইটির ত্রিপুরা শাখার চেয়ারম্যান ডা বিকাশ রায় বক্তব্য রাখেন৷ স্বাগত ভাষণ দেন ত্রিপুরা শাখার সম্পাদক তুষার কান্তি চক্রবর্তী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top