News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকের আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন ইয়েদুরাপ্পা
Image

কর্ণাটকের আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ২৪ নভেম্বর (হি.স.) : কর্ণাটকের আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর উচিত রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা। বলে শনিবার এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন তিনি।
কংগ্রেস-জেডিএস জোট সরকারের প্রথম ছয় মাসে কোনও কাজ করেনি বলে দাবি করেছেন ইয়েদুরাপ্পা। তিনি জানিয়েছেন, উন্নয়নের ক্ষেত্রে শূন্য পেয়েছে এই সরকার। রাজ্যের বর্তমান পরিস্থিতি কি তা নিয়ে মুখ্যমন্ত্রীর উচিত শ্বেতপত্র প্রকাশ করা। উল্লেখনীয় রাজ্যের অর্থমন্ত্রক নিজের হাতেই রেখেছেন কুমারস্বামী। ইয়েদুরাপ্পা আরও দাবি করেছেন, এই সরকারে অন্দরে একদল কংগ্রেস বিধায়ক মনে করছে উন্নয়ন যজ্ঞ একেবারে থমকে রয়েছে। এখনও গতিশীল হয়নি সরকার।
ইয়েদুরাপ্পা বলেন, রাজ্যবাসীর জানার অধিকার রয়েছে সরকার এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত কি কি জনমুখী প্রকল্পগ্রহণ করেছে এবং কতটা সফল হয়েছে । আমাদের কাছে যা তথ্য রয়েছে তাতে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ‘বড় শূন্য’ পেয়েছে এই সরকার। অনগ্রসর শ্রেণী, তফসিলি জাতি, তফসিলি উপজাতিদের উন্নয়নের জন্য কেন্দ্র যা টাকা পাঠিয়েছে তা পুরোটা খরচ করতে ব্যর্থ হয়েছে এই সরকার।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top