News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের মধ্যে গত বছর ত্রিপুরায় সবচেয়ে বেশী বিদেশী পর্যটক এসেছেন
Image

উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের মধ্যে গত বছর ত্রিপুরায় সবচেয়ে বেশী বিদেশী পর্যটক এসেছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ উত্তর পূর্বাঞ্চলের পর্যটন ক্ষেত্রের বৈচিত্রময়তা ও সম্ভাবনা দেশ বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরার

শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের সচিব রেশমী ভার্মা,রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব এবং পর্যটন দপ্তরের অধিকর্তা৷ ছবি নিজস্ব৷

উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ৭ম আন্তর্জাতিক ট্যুরিজম মার্ট আয়োজন করা হয়েছে৷ আগরতলাতে প্রথমবারের মত এই উৎসব আয়োজিত হয়েছে৷ অনুষ্ঠান উপলক্ষে দেশ বিদেশ থেকে আগত পর্যটকদের উচ্ছাস লক্ষনীয়৷ আজ প্রজ্ঞাভবনের ৩নং হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের সচিব রেশমী ভার্মা একথাগুলি বলেন৷ তিনি জানান এই অনুষ্ঠানে ১৮টি দেশের ৫৩ জন বিদেশী প্রতিনিধি উপস্থিত ছিলেন৷ তাছাড়া দেশের বিভিন্ন প্রান্তের ২৫ জন ট্যুর অপারেটর এবং উত্তর পূর্বাঞ্চলের ৮১ জন সেলার ও এই মার্টে অংশগ্রহণ করেন৷ এই অনুষ্ঠান শেষে তারা উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের বিভিন্ন পর্যটনস্থলগুলোও ঘুরে দেখবেন৷ এই অনুষ্ঠানে মধ্য দিয়ে এই অঞ্চলের পর্যটনের সম্ভবনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

তিনি বলেন, বর্তমান ভারত সরকার দেশের পর্যটন শিল্পের বিকাশে আন্তরিক৷ ২০১৭ সালের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, এর আগের বছরের তুলনায় এই বছর ভারতে বিদেশী পর্যটকের সংখ্যা ১৪ শতাংশ বেড়েছে৷ ফলে বিদেশী মুদ্রার আয় বেড়েছে ২০ শতাংশ৷ পর্যটন শিল্পের সুচিতে ভারতবর্ষ ২৫ ধাপ এগিয়ে ৪০ নম্বর স্থান দখল করেছে৷ আর এসব কিছুই সম্ভব হয়েছে কিছু যুগোপযোগী সিদ্ধান্ত নেবার ফলে৷ স্বদেশ দর্শন, প্রসাদ পরিকল্পনা, ইনক্রেডিবল ইন্ডিয়া ২০ প্রকল্প সহ সোশ্যাল মিডিয়া, ডিজিটাল ও ইলেকট্রোনিক মিডিয়ায় পচারের ফলেই দেশের পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ঘটেছে৷ ইউরোপ ও আমেরিকার পর্যটকরা ছাড়াও বর্তমানে রাশিয়া, জাপান ও চীন থেকেও প্রচুর পরিমাণে পর্যটক বর্তমানে ভারত দর্শনে আসছেন৷ ১৬৬টি দেশের জন্য রয়েছে ই ভিসার সুবিধা৷ যা ভারত পর্যটক আগমনের সংখ্যার বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা নিয়েছে বলেও তিনি মনে করেন৷

তিনি সাংবাদিকদের আরও জানান গত বছর উত্তর পূর্বাঞ্চলে বিদেশী পর্যটকের সংখ্যা ১৬৭ শতাংশ বেড়েছে এভং স্বদেশী পর্যটকদের সংখ্যা বেড়েছে ২২৮ শতাংশ৷ এক্ষেত্রে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির মত বিভিন্ন কারণ কাজ করছে বলে তিনি মনে করেন৷ উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের মধ্যে গত বছর ত্রিপুরায় সবচেয়ে বেশী বিদেশী পর্যটক এসেছেন৷ দেশীয় পর্যটক আগমনের সংখ্যার দিক দিয়ে ত্রিপুরা রয়েছে চতুর্থ স্থানে৷ ভারতবর্ষের বেশিরভাগ পর্যটনগুলোই ঋতুবিশেষে পর্যটকদের জন্য উপযুক্ত৷ কিন্তু একমাত্র উত্তর পূর্বাঞ্চলেই সারা বছরব্যাপী পর্যটকদের পর্যটনের জন্য উপযুক্ত৷ ভারত সরকার তাই উত্তর পূর্বাঞ্চলের পর্যটন স্থানগুলোর বিকাশে বিশেষ নজর দিচ্ছে৷

তিনি জানান, গত বছরে মোট ১০২ মিলিয়ন পর্যটক দেশের বিভিন্ন পর্যটন স্থানগুলো পরিদর্শন করেন৷ পর্যটন মন্ত্রক আগামী ৩ বছরের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ করতে চায়৷ আর এক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের পর্যটন স্থানগুলোর বিশেষ ভূমিকা থাকবে৷ শ্রীমতি ভার্মা জানান, স্বদেশ দর্শন প্রকল্পে সারা দেশে মোট ৬৭টি প্রোজেক্ট গ্রহণ করা হয়েছে৷ এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের জন্য রয়েছে ১৫টি প্রোজেক্ট এবং এগুলির জন্য ব্যায় হবে ১৩০০ কোটি টাকারও বেশি৷ এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল পি সি চিরিক, রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিব জি এস জি আয়েঙ্গার ও পর্যটন দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top