News Flash

  • Home
  • Uncategorized
  • আইজিএম হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লক, দরপত্র আহ্বান ডিসেম্বরে
Image

আইজিএম হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লক, দরপত্র আহ্বান ডিসেম্বরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ আইজিএম হাসপাতালে নবনির্মিত বহুতল ভবনে ২০১৯ সালের জুনের মধ্যেই সুপার স্পেশালিটি ব্লক চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ তেমনি জিবি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকটি ২০২০ সালের জানুয়ারির মধ্যে চালু করতে চাইছে রাজ্য সরকার৷ দুটি হাসপাতালেই সুপার স্পেশালিটি ব্লক পিপিপি মডেলে চালু হবে৷ মঙ্গলবার মহাকরণে স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক সাংবাদিকদের একথা জানিয়েছেন৷ তাঁর বক্তব্য, প্রাথমিক ভাবে আইজিএমে সুপার স্পেশালিটি ব্লক চালু করার জন্য আগামী ডিসেম্বরেই দরপত্র আহ্বান করা হবে৷

এদিন তিনি জানিয়েছেন, জাতীয় স্তরের বিভিন্ন হাসপাতালের সাথে আইজিএমে সুপার স্পেশালিটি ব্লক খুলার বিষয়ে আলোচনা হয়েছে৷ তাতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছে৷ রাজ্য সরকার জমি ও তৈরি বাড়ি দেবে৷ কিন্তু, সুপার স্পেশালিটি ব্লক খুলার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত সমস্ত কিছুই বেসরকারী হাসপাতাল ব্যবস্থা করবে৷ এমনকি বিশেষজ্ঞ চিকিৎসকদেরও তারাই রাজ্যে আনবে৷ শ্রী ভৌমিকের মতে, ত্রিপুরা সহ পাশ্ববর্তী রাজ্য অসম এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বহু রোগী ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন৷ সর্বসুবিধা সম্পন্ন এবং বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে হাসপাতাল আগরতলায় গড়ে উঠলে ওই রোগীরা আগরতলাতেই চিকিৎসার জন্য আসবেন৷ তাতে স্বাস্থ্য পর্যটনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷

এদিন তিনি আরও জানিয়েছেন, রাজ্যে অবস্থিত বিভিন্ন ব্যাঙ্কের সাথে ঋণ নিয়ে তিনি আলোচনা করেছেন৷ কারণ, সুপার স্পেশালিটি ব্লক গড়ে তুলতে অন্তত ৫০ থেকে ৬০ কোটি টাকা খরচ হবে৷ ওই টাকা ঋণ হিসেবে পাওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা হতে পারে কিনা সেই বিষয়গুলি নিয়েই ব্যাঙ্ক আধিকারিকদের সাথে আলোচনা হয়েছে৷ ঋণ দিতে ব্যাঙ্কগুলি প্রস্তুত তা ওই দিনের বৈঠকে ব্যাঙ্ক আধিকারিকরা আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top