News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গ বিধানসভায় ছিটমহল বিল পাস হল
Image

পশ্চিমবঙ্গ বিধানসভায় ছিটমহল বিল পাস হল

কলকাতা, ১৯ নভেম্বর (হি.স): সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে পাস হল ছিটমহল বিল । এদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয় বিলটি । বিল পেশের পর নিজের ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ একটা ঐতিহাসিক দিন । অনেক ভাবনা চিন্তার পর ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়িত হয়েছে । এতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হবে’।
ছিটমহল বিল পাশের দিনই বিধানসভায় নাম না করে এনআরসি ইস্যুতে বিজেপিকে বিঁধলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, ইন্দিরা – মুজিব চুক্তি অনুসারে ১৯৭১ সালের আগে যাঁরা ভারতে এসেছিলেন তাঁরা ১০০ শতাংশ ভারতীয় । এদের নিয়ে একদল রাজনীতি করছেন বলেও অভিযোগ করেন তিনি । এনআরসি ইস্যুতে বিজেপিকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইন্দিরা – মুজিব চুক্তি অনুসারে ১৯৭১ সাল পর্যন্ত যাঁরা এদেশে এসেছেন তাঁরা সবাই ১০০ শতাংশ ভারতীয় । অনেক রাজনৈতিক দল তাদের ওপর অত্যাচার করছে । সেজন্য অনেকে আত্মহত্যাও করেছেন । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৯৭১ সালের আগে পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসা প্রত্যেক নাগরিককে সমস্ত অধিকার দেবে তাঁর সরকার ।
আজ এই বিল পাশ হওয়ায় হস্তান্তরিত ছিটমহলগুলির বাসিন্দাদের জমির মালিকানা নিশ্চিত হবে । ২০১৫ সালে বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়িত করে মোদী সরকার । তারপর থেকেই ভারতভুক্ত ছিটমহলগুলির বাসিন্দারা জমির মালিকানা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন । এদিন মুখ্যমন্ত্রী জানান, ছিটমহল বিনিময়ের পর নাগরিকত্ব বেছে নেওয়ার যে বিকল্প ছিটমহলের বাসিন্দাদের কাছে ছিল তা কাজে লাগিয়ে বাংলাদেশি ছিটমহলগুলির ৯২২ জন বাসিন্দা ভারতের নাগরিকত্ব নিয়েছেন । কিন্তু ভারতীয় ছিটমহলগুলির ২৩,৩২৪ জনের কেউ বাংলাদেশে যাননি ।
দীর্ঘ কয়েক দশকের চেষ্টার পর ২০১৩ সালে ভারতীয় সংসদে পাশ হয় ছিটমহল বিনিময় বিল । তবে প্রক্রিয়া কার্যকর করতে একাধিক বাধা ছিল । সেই সব বাধা টপকে ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে কার্যকর হয় চুক্তি । ভারতভুক্ত হয় বাংলাদেশের ৫১টি ছিটমহল । যার মোট আয়তন ৭,১১০ একর । বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় ভারতের ১১১টি ছিট। যার আয়তন ১৭,১৬০ একর ।
সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে পাস হল ছিটমহল বিল । এই বিল পাশ হওয়ায় হস্তান্তরিত ছিটমহলগুলির বাসিন্দাদের জমির মালিকানা নিশ্চিত হবে । ২০১৫ সালে বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়িত করে মোদী সরকার । তারপর থেকেই ভারতভুক্ত ছিটমহলগুলির বাসিন্দারা জমির মালিকানা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top