News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলা বক্সিং বিশ্বচ্যাম্পিনশিপের শেষ আটে মেরি কম
Image

মহিলা বক্সিং বিশ্বচ্যাম্পিনশিপের শেষ আটে মেরি কম

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) : অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল৷ দশম মহিলা বক্সিং বিশ্বচ্যাম্পিনশিপের চতুর্থ দিনে ভারতীয় বক্সার মেরি কম জয় করলেন নিজের প্রথম বাউট৷ ভিড়ে ঠাসা কেডি যাদব ইন্ডোর হলের দর্শকদের উৎফুল্ল করে মেরি জিতে নিলেন প্রথম বাউট৷ রিং ছাড়ার আগে কেরিয়ারের ষষ্ঠ বিশ্বচ্যাম্পিয়নশিপ সোনার সম্ভাবনা জাগিয়ে গেলেন ৩৫ বছর বয়সি মণিপুরি বক্সার৷
৪৮ কেজি লাইট ফ্লাইওয়েট বিভাগের প্রি-কোয়ার্টারে কাজাখাস্তানের আইজেরিম কাসেনায়েভাকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেন মেরি৷ পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন তথা লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জজয়ী মেরি শেষ আটে চিনের ন্যাশনাল চ্যাম্পিয়ন য়ু যু’র মুখোমুখি হবেন৷ পরে মেরি বলেন, ‘প্রত্যাশার চাপ টের পাচ্ছি৷ আমরা বিশ্বচ্যাম্পিয়নশিপ আয়োজন করছি বলে সবাই চায় নিজের দেশে আমি জিতি৷ তবে শুধু চাপ নয়, এমন বিপুল সমর্থন আমাদের লড়াইয়ে দ্বিগুন শক্তি জোগায়৷ এই সমর্থন আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ৷’
মেরি জিতলেও বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ সরিতা দেবী৷ ২০০৬’এর চ্যাম্পিয়ন সরিতা লাইটওয়েট বিভাগের প্রি-কোয়ার্টারে সরিতা ২-৩ ব্যবধানে পরাস্ত হন আয়ারল্যান্ডের কেলি হ্যারিংটনের কাছে, যিনি ২০১৬ বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন৷ একা মেরি নন, বিশ্বচ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছেন আরও তিন জন ভারতীয় বক্সার৷ ৫৪ কেজি বিভাগে মণীষা মউন, ৬৯ কেজি বিভাগে লভলিনা ও ৮২ কেজি বিভাগে ভাগ্যবতী কাচারি নিজেদের প্রি-কোয়ার্টার ফাইনাল বাউট জিতেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top