নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ ভাড়াটের ধারালো দা-এর কোপে গুরুতরভাবে জখম হয়েছেন জনৈক মহিলা। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্বামীর সাথে ঝামেলা অনেকদিন ধরে চলছিল বড়জলা মণিপুরিবস্তির বাসিন্দা উত্তম দত্তের স্ত্রী শর্মিলা দত্তের। শনিবার স্ত্রী শর্মিলা দত্ত বড়জলার মণিপুরিবস্তিতে তাঁর শ্বশুরবাড়ি এসেছিলেন। সেই
সময় বাড়ির গেট বন্ধ ছিল। শর্মিলা দেবী গেট খোলার জন্য বার-বার চিৎকার করেন। কিন্তু বাড়ির ভেতর থেকে কেউই সারা দিচ্ছিলেন না। এমন সময় চিৎকার শুনে বিজয় চৌধুরী নামের বাড়ির এক ভাড়াটে এগিয়ে এসেছিলেন। কিন্তু বাড়ি মালিকের বিনা অনুমতিতে গেট খুলতে তিনি রাজি হননি। এতে ক্ষেপে গিয়ে উত্তমের স্ত্রী শর্মিলা বিজয়কে গালিগালাজ করেন। ভাড়াটের সাথে শর্মিলা দেবীর বেশ কিছুক্ষণ ঝগড়া হয়। এক সময়ে ঝগড়া তীব্র আকার ধারণ করে। উত্তেজিত হয়ে বাড়ির ভাড়াটে বিজয় চৌধুরী লাঠিসোটা নিয়ে মহিলার উপর চড়াও হয়। লাঠি দিয়ে হামলা করার পরও রাগ কমেনি বিজয়ের। তখন সে ঘর থেকে দা নিয়ে এসে শর্মিলা দত্তের ওপর আক্রমণ চালায়।এদিকে ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাঁরা আহত মহিলাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, অভিযুক্ত বিজয় চৌধুরীর বিরুদ্ধে পূর্ব মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভাড়াটের ধারালো দায়ের কোপ, ঘায়েল মহিলা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















