News Flash

  • Home
  • Uncategorized
  • অমৃতসরের নিরাঙ্কারি ভবনে ধর্মসভা চলাকালীন গ্রেনেড হামলা, নিহত তিন ও আহত ১০
Image

অমৃতসরের নিরাঙ্কারি ভবনে ধর্মসভা চলাকালীন গ্রেনেড হামলা, নিহত তিন ও আহত ১০

অমৃতসর, ১৮ নভেম্বর (হি.স.) : ফের অশান্ত পঞ্জাব। অমৃতসরের আদিলওয়াল গ্রামের নিরাঙ্কারি ভবনে গ্রেনেড বিস্ফোরণ। রবিবার সকালে এই বিস্ফোরণে নিহত তিন। পাশাপাশি গুরুতর আহত ১০। মোটর বাইকে করে এসে দুই জঙ্গি এই বিস্ফোরণ ঘটনায় বলে জানা গিয়েছে।
পুলিশের ডেপুটি কমিশনার কমলদীপ সিং সাঙ্গা জানিয়েছেন, রবিবার আদিলওয়াল গ্রামে নিরাঙ্কারিদের ধর্মসভা চলছিল। তখনই বিস্ফোরণটি করা হয়। বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। বর্ডার রেঞ্জের আইজি সুরিন্দ্র পাল পারমার জানিয়েছেন, বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন। আহতদের গুরু নানকদেব হাসপাতাল এবং আইভি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে রাজেশ নামে ব্যক্তি জানিয়েছেন, ধর্মসভা চলাকালীন মোটর বাইকে করে দুই বন্দুকবাজ ধর্মসভার মধ্যে গ্রেনেড ছোড়ে। এরপর বন্দুক নিয়ে ধর্মসভার মধ্যে তারা ঢুকেও পড়ে। কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। অভিযুক্তরা অধরা। গোটা অমৃতসর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top