News Flash

  • Home
  • Uncategorized
  • যুব উৎসবে কেলেংকারীর অভিযোগ এনে বিচার বিভাগীয় তদন্ত দাবী করল কংগ্রেস
Image

যুব উৎসবে কেলেংকারীর অভিযোগ এনে বিচার বিভাগীয় তদন্ত দাবী করল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ ষষ্ঠ পূর্বোত্তর যুব উৎসবে বিরাট কেলেংকারীর অভিযোগ এনে প্রদেশ কংগ্রেস বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে৷ শুধু তাই নয়, রাজ্য সরকারকে সাত দিনের মধ্যে তদন্ত শুরু করার জন্য সময় বেঁধে দিয়েছে দল৷ শনিবার সাংবাদিক সম্মেলনে যুব উৎসবে দূর্নীতি নিয়েছে রাজ্য সরকারের উপর এইভাবেই চাপ বাড়াল প্রদেশ কংগ্রেস৷ দলের প্রদেশ সহ-সভাপতি তাপস দে’র কথায়, রাজ্যের ক্ষমতা দখল করেই দায়িত্ব ভুলে গিয়ে বিজেপি-আইপিএফটি জোট সরকার লুটপাঠ শুরু করে দিয়েছে৷

এদিন শ্রীদে বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যে যুব উৎসব উদযাপনের জন্য ৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়েছে৷ সেই টাকা লুঠ চলছে৷ তাঁর অভিযোগ, দরপত্র আহ্বান না করেই কাজের বরাত দেওয়া হয়েছে৷ এর জন্য তিনি যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারীকদের নিশানা করেছেন৷ তাঁর কথায়, সরকারী অর্থ লুঠের জন্যই দরপত্র ছাড়াই কাজের বরাত দেওয়া হয়েছে৷ এই দূর্নীতির দায় রাজ্য সরকারকে মাথা পেতে নিতে হবে৷

তিনি বলেন, চারদিনব্যাপী যুব উৎসবে ১২০০ প্রতিনিধি অংশ নেবেন বলে দপ্তরের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল৷ সেই মোতাবেক আয়োজনও করা হয়েছিল৷ কিন্তু, বিভিন্ন রাজ্য থেকে মাত্র ৬২৯ জন প্রতিনিধি এই যুব উৎসবে অংশ নিয়েছেন৷ তিনি বলেন, যুব উৎসবে অংশগ্রহণকারীদের খাবার বাবদ খরচ ৮০ লক্ষ টাকা স্থির করা হয়েছে৷ অথচ, অংশগ্রহণকারীর সংখ্যায় কম হলেও, তাঁদের উৎকৃষ্ট খাবার সরবরাহ করা হয়নি৷ তাঁর দাবি, যুব উৎসবের বিজ্ঞাপনে ১ কোটি টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছিল দপ্তর৷ কিন্তু, প্রচারের নমুনায় তা প্রতিফলিত হয়নি৷

এদিন শ্রীদে যুব উৎসবকে ঘিরে অর্থের নয়ছয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, যুব ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা উদয়ন সিনহা, সহ অধিকর্তা সুমিত দেববর্মা এবং বিপ্লব দত্ত সাথে যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেবকে দায়ী করেছেন৷ পাশাপাশি তাপসবাবু গানের জলসা দেখার জন্য পাস বিতরণে চরম জালিয়াতির অভিযোগ এনেছেন৷  এর জন্যও তিনি দপ্তরকেই দায়ী করেছেন৷ তাঁর কথায়, গানের জলসা দেখার জন্য যে পাস বিলি করা হয়েছে তা সহজেই নকল করা যাচ্ছে৷ ওই নকল পাস ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে৷

প্রদেশ কংগ্রেস যুব উৎসবকে ঘিরে সমস্ত আর্থিক লেনদেনের বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছে, বলেন শ্রী দে৷ তিনি রাজ্য সরকারকে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়ে তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন৷

এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা রাজ্যে বিমান পরিষেবা নিয়ে যে সংকট দেখা দিয়েছে তা দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top