News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সিবিআইয়ের প্রবেশাধিকার কার্যত ‘নিষিদ্ধ’ করলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
Image

রাজ্য সিবিআইয়ের প্রবেশাধিকার কার্যত ‘নিষিদ্ধ’ করলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

হায়দরাবাদ, ১৬ নভেম্বর (হি.স.) : কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে এবার কার্যত সম্মুখ সমরে নামলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷ অন্ধ্রপ্রদেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের প্রবেশাধিকার কার্যত ‘নিষিদ্ধ’ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ শুক্রবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে অন্ধ্রপ্রদেশের প্রশাসন৷ স্পষ্ট বলা হয়েছে, এবার থেকে ওই রাজ্যে নিজেদের মর্জি মত তল্লাশি চালাতে পারবেন না সিবিআই আধিকারিকরা৷ প্রবেশের আগে নিতে হবে রাজ্য সরকারের অনুমতি৷
তবে এমন কোনও নির্দেশিকার প্রতিলিপি তাঁদের হাতে আসেনি বলে জানিয়েছেন সিবিআই অধিকর্তারা৷ অন্ধ্র প্রশাসনের এই নির্দেশিকা আদৌ মানবেন কিনা সিবিআই আধিকারিকরা, তা নিয়ে ধন্দে রয়েছে ওয়াকিবহাল মহল৷ এই নির্দেশিকার বিরোধিতা করে পরবর্তী কালে সিবিআই আধিকারিকরা আইনি পথ বেছে নিতে পারেন বলে আশঙ্কা করছেন অনেকে৷ তবে চন্দ্রবাবুর এই ঘোষণার পরই তাঁর পাশে দাঁড়িয়েছেন বিজেপি বিরোধী জোটের আরও এক রথী তথা এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে কেন্দ্রের বিজেপি সরকার ও সিবিআইয়ের সমালোচনা করেন তিনি৷ চন্দ্রবাবুকে সমর্থন জানিয়ে বলেন, “অন্ধ্রপ্রদেশে সিবিআইয়ের প্রবেশ নিষিদ্ধ করে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন উনি৷ সিবিআই, ইডিকে নিয়ন্ত্রণ করছে বিজেপি৷”
এই দুই ঘটনার পরেই মুখ খুলেছে বিজেপি৷ টিডিপি ও তৃণমূলের দুই হাইকমান্ডকে একসঙ্গে আক্রমণ শানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা৷ অন্ধ্রপ্রদেশ প্রশাসনের এই নির্দেশিকাকে অবৈধ বলে দাবি করেন তিনি৷ রাজ্যের শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে জানান, এইভাবে চিটফান্ড তদন্তের হাত থেকে রেহাই পাওয়া যাবে না৷ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির অভিযোগ, বিভিন্ন দুর্নীতি থেকে রেহাই পাওয়ার জন্যই এনারা সিবিআইয়ের বিরোধিতায় নেমেছে৷
উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনের আগে মহাজোট গড়ে কেন্দ্রের বিজেপি সরকারকে মোক্ষম ধাক্কা দিতে ঘুঁটি সাজাচ্ছে বিরোধীরা৷ যাতে অনুঘটকের ভূমিকা পালন করছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে কলকাতায় আসছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ তারও আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ, জেডিএস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর সঙ্গে বৈঠক হয়েছে তাঁর৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top