News Flash

  • Home
  • Uncategorized
  • পরিবারের বাইরে একজন ভালো নেতাকে সভাপতি করা দেখান, কংগ্রেসকে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর
Image

পরিবারের বাইরে একজন ভালো নেতাকে সভাপতি করা দেখান, কংগ্রেসকে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর

অম্বিকাপুর (ছত্তিশগড়), ১৬ নভেম্বর (হি.স.): মাওবাদীদের হুঁশিয়ারি, রক্ত ঝরেইপ্রথম দফার ভোট মিটেছে ছত্তিশগড়ে| তা সত্ত্বেও ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে| এ প্রসঙ্গে ছত্তিশগড়ের অম্বিকাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, ‘উচ্চ ভোটিং শতাংশের জন্য বস্তার রিজিওনের মানুষকে কি প্রশংসা করা উচিত নয়? তাঁদের প্রশংসা করে আমি জানাতে চাই, ২০ নভেম্বরের ভোটে শতাংশের নিরিখে বস্তার অঞ্চলের থেকেও বেশি পড়া উচিত|’ আগামী ২০ নভেম্বর, সোমবার ছত্তিশগড়ে দ্বিতীয় পর্যায়ের ভোট| দ্বিতীয় পর্যায়ের ভোট প্রচারের উদ্দেশ্যে শুক্রবার ছত্তিশগড়ের অম্বিকারপুরের জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| অম্বিকাপুরের জনসভা থেকে কড়া ভাষায় কংগ্রেসকে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর কথায়, ‘মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্য তৈরি করেছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী| শান্তিতেই বিভক্ত করা হয়েছিল, দুই রাজ্যই এখন দ্রুততার সঙ্গে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে| কিন্তু, দেখুন তেলেঙ্গানা তৈরির সময় কত বড় ভুল করেছিল কংগ্রেস|’ কংগ্রেসকে একহাত নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘সাড়ে ৪ বছর হতে চলল, তাঁরা এখনও ভাবতেই পারছে না আমি প্রধানমন্ত্রী| তাঁরা এখনও কেঁদেই চলেছে, একজন ‘চাওয়ালা’ কিভাবে প্রধানমন্ত্রী হল? এখন তাঁরা বলছে, একজন মহান ব্যক্তির জন্য ‘চাওয়ালা’ প্রধানমন্ত্রী হয়েছে|’
কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রীর বার্তা, ‘তাঁদের প্রতি আমার চ্যালেঞ্জ, পরিবারের বাইরে একজন ভালো নেতাকে পাঁচ বছরের জন্য কংগ্রেস সভাপতি করা দেখান| তবেই, ৱুঝব নেহরুজী সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছিলেন কংগ্রেসের অন্দরে|’ নোটবাতিল নিয়ে প্রথম দিন থেকেই মোদী সরকারকে ধারাবাহিকভাবে আক্রমণ করে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিজেপি-বিরোধী নেতারা| ছত্তিশগড়ে ভোটপ্রচারে গিয়ে বিমুদ্রাকরণ নিয়েও এদিন বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| জনসভায় উপস্থিত মানুষজনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, ‘এখানে উপস্থিত মানুষজনদের মধ্যে কেউই এখন নোটবন্দীর জন্য কাঁদছেন না| শুধুমাত্র একটি পরিবার এখনও কেঁদেই চলেছে|’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top