News Flash

  • Home
  • Uncategorized
  • সোনিয়ার ডাকে দিল্লি যাচ্ছেন মমতা
Image

সোনিয়ার ডাকে দিল্লি যাচ্ছেন মমতা

কলকাতা, ১৫ নভেম্বর (হি.স): আসন্ন ২০১৯-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে আবার কোমড় বেঁধে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ ফের দু’দিনের রাজধানী দিল্লি সফরে যাচ্ছেন তিনি ৷ বিরোধী জোটের পাল শক্ত হাতে ধরতে আগামী ২১ নভেম্বর দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে অবশ্য ১৯ শে নভেম্বর একই উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ তারপরেই দু’দিনের কর্মসূচিতে ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্নে সাক্ষাতের পরেই ২২ নভেম্বর চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও দেখা হওয়ার কথা ৷
২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে মহাজোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরোধী দল গুলোর নেতারা ৷ প্রথম থেকেই তাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ দক্ষিণ ভারতে চন্দ্রবাবু নাইডু ও পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে দায়িত্ব চাপিয়ে ২০১৯-এর রণকৌশল চূড়ান্ত করতে চাইছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী ৷
তাই, ২০১৯-এর নির্বাচনে বিজেপিকে হারাতে বৈঠকে বসবেন জাতীয় রাজনীতির অন্যতম দুই মুখ ৷ বিরোধীদের এক ছাতার নিচে এনে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ৷ তবে, কংগ্রেসের জোটের প্রস্তাবে এখনও তৃণমূলের তরফে কোনও সবুজ সংকেত দেওয়া হবে কি না, তা স্পষ্ট নয় ৷ তবে, তৃণমূল ও কংগ্রেসের জোট হোক, কিংবা না হোক, তা যে বিজেপি বিরোধিতায় কোনও ভাবেই বাধা হবে না বলেই মত রাজনৈতিক মহলের ৷
আগামী বছরের ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশে বিজেপির মৃত্যু ঘণ্টা বাজানোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কংগ্রেসের তরফেও চলছে লাগাতার বিজেপি বিরোধিতা ৷ তৃণমূল সূত্রের খবর, ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশ মঞ্চে হাজির থাকার জন্য সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগতস্তরে সম্পর্ক রয়েছে সোনিয়া গান্ধীর ৷ যখন, যে কোনও প্রয়োজনে সোনিয়ার আমন্ত্রণে একবাক্যে দিল্লি পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দলীয় কাজে যতবারই মুখ্যমন্ত্রী রাজধানী সফরে গিয়েছেন, ততবারই সোনিয়ার সঙ্গে দেখা করেই ফিরেছেন ৷ ফলে, এবারও ২১ নভেম্বর ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর আমন্ত্রণে রাজধানীতে গিয়ে বিরোধী জোটের কমান্ড ধরতে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top