News Flash

  • Home
  • Uncategorized
  • শীঘ্রই মারাঠাদের জন্য সংরক্ষণ ঘোষণা করা হবে : মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ
Image

শীঘ্রই মারাঠাদের জন্য সংরক্ষণ ঘোষণা করা হবে : মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ

আহমেদনগর, ১৫ নভেম্বর (হি.স.) : সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংরক্ষণ পেতে চলেছে মারাঠিরা। বৃহস্পতিবার মহারাষ্ট্রের আহমেদনগরের এক জনসভায় এমনই জানালেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
এদিন তিনি বলেন, নভেম্বরে সমস্ত রকমের আইনি প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এরপর খুব শীঘ্রই মারাঠাদের জন্য সংরক্ষণ ঘোষণা করা হবে। তাই বিক্ষোভ ছেড়ে দিয়ে সবার উচিত আনন্দ করা। পয়লা ডিসেম্বর সুখবরের জন্য অপেক্ষা করুন। এতে আমরা কোনও প্রকার কৃতিত্বের দাবি করছি না। মারাঠাদের কি করে আরও উন্নতিসাধন করা যায় তার জন্য সবার একত্রিত হয়ে উদ্যোগ নেওয়া উচিত। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অনগ্রসর শ্রেণী মানুষের যেমন সংরক্ষণ ছিল তেমনই থাকবে। এর কোনও পরিবর্তন হবে না। পাশাপাশি মারাঠাদের জন্যও সংরক্ষণ দেওয়া হবে খুব শীঘ্রই।
উল্লেখনীয়, মহারাষ্ট্র অনগ্রসর শ্রেণী কমিশনের তরফ থেকে মারাঠাদের ১৬ শতাংশ সংরক্ষণ দেওয়ার সুপারিশ করা হয়েছিল। মারাঠাদের সংরক্ষণের দাবিতে দীর্ঘদিন ধরেই মহারাষ্ট্রে একাধিক সংগঠন বিক্ষোভ আন্দোলন করে চলেছে। ৯ আগস্ট বিক্ষোভদের জেরে ১৯৪ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। মহারাষ্ট্রে ৩৩ শতাংশ মানুষ মারাঠি। ২০১৭ সাল থেকে সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠান সংরক্ষণের জন্য বিক্ষোভ চলছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top