News Flash

  • Home
  • Uncategorized
  • নভেম্বর শবরীমালা মন্দির দর্শনে যাচ্ছেন ত্রুপ্তি দেশাই, বিশৃঙ্খলার শঙ্কা
Image

নভেম্বর শবরীমালা মন্দির দর্শনে যাচ্ছেন ত্রুপ্তি দেশাই, বিশৃঙ্খলার শঙ্কা

তিরুবনন্তপুরম, ১৫ নভেম্বর (হি.স.): আগামী ১৭ নভেম্বর, শনিবার কেরলের শবরীমালা মন্দির দর্শনে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবী তথা ভূমাতা ব্রিগেডের প্রতিষ্ঠাতা ত্রুপ্তি দেশাই| শুধুমাত্র ত্রুপ্তি দেশাই নন, ওই দিন শবরীমালা মন্দির দর্শনে যাবেন আরও ছ’জন মহিলা| ত্রুপ্তির সফরকে ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে, তাই ইতিমধ্যেই নিরাপত্তার দাবিতে কেরলের মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছেন ত্রুপ্তি দেশাই| যদিও, কেরল সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত ত্রুপ্তি কে কিছুই জানানো হয়নি| এ প্রসঙ্গে ত্রুপ্তি জানিয়েছেন, ‘কেরল সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আমাকে কিছুই জানানো হয়নি| যদিও কোনওরকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেক্ষেত্রে দায়ভার কেরলের মুখ্যমন্ত্রী এবং ডিজিপি-র|’
আগামী শনিবার, ১৭ নভেম্বর পুনরায় খুলছে ভগবান আয়াপ্পার মন্দির| মাদালা-মক্করভিলাক্কু পুজো উপলক্ষ্যে দু’মাসের জন্য খুলছে শবরীমালা মন্দির| আরও ওই দিনই শবরীমালা মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভূমাতা ব্রিগেডের প্রতিষ্ঠাতা ত্রুপ্তি দেশাই| শবরীমালা মন্দির পুনরায় খোলার প্রাক্কালে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের ডাক দেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন| এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ‘গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে| সুপ্রিম নির্দেশের বিরোধিতা করতে পারে না সরকার| ভক্তদের আবেগকে আমরা শ্রদ্ধা করি| সর্বোচ্চ আদালতের নির্দেশ বাস্তবসম্মত করতে আমরা বাধ্য|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top