News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিলকে মূল ইস্যু করে পঞ্চায়েত নির্বাচন খেলবে কং : দেবব্রত
Image

নাগরিকত্ব সংশোধনী বিলকে মূল ইস্যু করে পঞ্চায়েত নির্বাচন খেলবে কং : দেবব্রত

নাজিরা (অসম), ১৫ নভেম্বর, (হি.স.) : আসন্ন পঞ্চায়েত নিৰ্বাচনে ‘অসমিয়া জাতির প্ৰতি হুমকি সৃষ্টিকারী’ নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-কে মূল ইস্যু করবে বিরোধী কংগ্ৰেস। সারা অসম ছাত্র সংস্থা (আসু)-র নেতৃত্বে রাজ্যের ২৮টি সংগঠনের প্রতিনিধিরা পূর্ব সূচি অনুযায়ী নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবি সংবলিত এক স্মারকপত্র আজ বৃহস্পতিবার তাঁর হাতে প্রদান করলে এই বিষয় সম্পর্কে দলের অবস্থান সম্পর্কে এ কথা জানিয়েছেন নাজিরার বিধায়ক তথা বিধানসভায় কংগ্রেস দলপতি দেবব্রত শইকিয়া।
আজ বৃহস্পতিবার নাজিরায় তাঁর বাসভবনে পরে হিন্দুস্থান সমাচার-এর সঙ্গে কথা বলতে গিয়ে বিরোধী দলপতি তথা নাজির বিধায়ক দেবব্ৰত শইকিয়া বলেন, এই বাল পাশ হলে অসমিয়া জাতি সংকটে পড়বে। সবকিছু হারাবেন অসমিয়ারা। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাঁরা একেইস্যু করে লড়বেন।
তিনি বলেন, আদালতের নিৰ্দেশে পঞ্চায়েত নিৰ্বাচন অনুষ্ঠিত করতে সরকার বাধ্য হয়েছে। নির্বাচন অনুষ্ঠত করার পিছনে সরকারের কোনও কৃতিত্ব নেই। তাছাড়া বলেন, কংগ্ৰেস সরকারের আমলে প্রচলিত নানা প্রকল্প চালু করা হয়েছিল। বর্তমান সরকার এগুলোর নাম বদল করেও আক্ষরিক অর্থে সে সব রূপায়িত করতে ব্যর্থ হয়েছে।
ভোট প্রসঙ্গে কথাবলতে গিয়ে দেবব্রত বলেন, পঞ্চায়েত নিৰ্বাচনে বিজেপি এবং অগপ পৃথকভাবে প্র্তিদ্বন্দ্বিতা করলেও বাস্তবে এই দুই দলের মধ্যে গোপন মিত্ৰতা রয়েছে। সে হিসেবে উভয় দল প্রার্থীচয়ন করেছে। তাঁর আশঙ্কা, পঞ্চায়েত নিৰ্বাচনে বিজেপি সরকার পক্ষপাতিত্ব করবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top