News Flash

  • Home
  • Uncategorized
  • স্পাইস জেটের পর ইন্ডিগো পরিষেবা গুটিয়ে নিতে চলেছে, টানা তিনদিন টিকিট নেই, অসহায় রাজ্য
Image

স্পাইস জেটের পর ইন্ডিগো পরিষেবা গুটিয়ে নিতে চলেছে, টানা তিনদিন টিকিট নেই, অসহায় রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ ভীষণ অসহায় অবস্থা রাজ্যের৷ স্পাইসজেটের পর ইন্ডিগোও বিমান পরিষেবা গুটিয়ে নিতে চলেছে৷ দূর্গোৎসবের আগে থেকেই আকাশপথে বিমান টিকিটের আকাশছোঁয়া মূল্যের ছ্যাকা রাজ্যবাসীকে সহ্য করতে হচ্ছে৷ আগামী তিন দিন কলকাতা যাওয়ার সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে৷ এই পরিস্থিতিরও মোকাবিলা করছেন রাজ্যবাসী৷ কিন্তু, ইন্ডিগো পরিষেবা গুটিয়ে নিলে রাজ্য এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে, তা এখনই আন্দাজ করা যাচ্ছে৷ অথচ, রাজ্য সরকারের অসহায়ভাবে দর্শকের ভূমিকা পালন করা ছাড়া কোন উপায় দেখা যাচ্ছে না৷ কারণ, কেন্দ্রীয় সরকার রাজ্যে বিমানের সংখ্যা বাড়ানোর আবেদনে সাড়া দিচ্ছে না৷

রাজ্যে বর্তমানে প্রতিদিন ১০টি বিমান ওঠা-নামা করছে৷ ইন্ডিগোর ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ২টি বিমান৷ কিন্তু, আগে ১৪টি বিমান প্রতিদিন ওঠা-নামা করত৷ গত এপ্রিলে ‘উড়ান’ প্রকল্পের অধীন এয়ার ডেকান ৭ দিন রাজ্যে পরিষেবা দিয়েছিল৷ কলকাতা থেকে আগরতলা হয়ে শিলং ও ডিমাপুর৷ কিন্তু, ৭ দিন পর বিনা নোটিশে তারা পরিষেবা বন্ধ করে দেয়৷ অসামরিক বিমান পরিবহন মন্ত্রক গত অক্টোবরে পুণরায় এয়ার ডেকানকে পরিষেবা দিতে নির্দেশ দিলেও তারা এগিয়ে আসেনি৷ সংস্থার দাবি, শিলং ও ডিমাপুর রুটে যাত্রী নেই, তাই পরিষেবা দেওয়া সম্ভব নয়৷

প্রশাসনিক সূত্রে খবর, ইন্ডিগো ২টি বিমান প্রত্যাহার করার আগে রাজ্য সরকারকে কিছুই জানায়নি৷ সূত্রের দাবি, ইন্ডিগো আরও দুটি বিমান বাড়াবে বলেছিল৷ তার বদলে দুটি বিমান প্রত্যাহার করে নেয়৷ তাতে, রাজ্যে বিমানের টিকিটের ভীষণ সংকট দেখা দিয়েছিল৷ সেই সঙ্কট এখনও স্বাভাবিক হয়নি৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অতিরিক্ত বিমান চেয়ে চিঠি পাঠিয়েছিলেন৷ কিন্তু, ওই চিঠির এখনো উত্তর আসেনি৷ সূত্রের আরো খবর, রাজ্যের পরিবহন মন্ত্রী অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে এবং পরিবহন সচিব অসামরিক বিমান পরিবহন সচিবকে অতিরিক্ত বিমান চেয়ে চিঠি দিয়েছেন৷ কিন্তু, এখনো পর্যন্ত চিঠির কোন উত্তর মিলেনি বলে সূত্রের দাবি৷

বিমান পরিষেবা নিয়ে এই পরিস্থিতি রাজ্যের জন্য অশনি সংকেত বয়ে আনছে বলেই মনে হচ্ছে৷ সমালোচকদের মতে, ইন্ডিগো পরিষেবা গুটিয়ে নিলে অবাক হওয়ার কোন কারণ নেই৷ এর পেছনে যুক্তি, পূর্বোত্তরের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরায় বিমানের জ্বালানি তেলের মূল্য অনেক বেশি৷ কারণ, এরাজ্যে জ্বালানি তেলে কর পূর্বোত্তরের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি৷ তথ্য অনুসারে, জ্বালানি তেলে অসমে ভ্যাট ৫ শতাংশ, মিজোরামেও ৫ শতাংশ৷ সবচেয়ে অবাক করার বিষয় হল, বাগডোগরায় বিকেল তিনটার পর বিমানের জ্বালানি তেলে ভ্যাট মাত্র ১ শতাংশ৷ অথচ, ত্রিপুরাতে বিমানের জ্বালানি তেলে ভ্যাট ১৮ শতাংশ এবং সেস ২ শতাংশ সংগ্রহ করছে সরকার৷ একের পর এক বিমান সংস্থা পরিষেবা গুটিয়ে নেওয়ার পেছনে এই কারণ অন্যতম বলে মনে করা হচ্ছে৷

তাছাড়া, অসামরিক বিমান পরিবহন সংক্রান্ত নীতিও রাজ্যে বিমান পরিষেবা গুটিয়ে নেওয়ার ক্ষেত্রে কারণ হতে পারে৷ সূত্রের খবর, ন্যাশনাল সিভিল এভিয়েশন পলিসি ১৯৯৪ অনুসারে প্রত্যেক বিমান পরিবহন সংস্থাকে ন্যুনতম ১০ শতাংশ পরিষেবা পূর্বোত্তরের রাজ্যগুলিকে দেওয়ার নিয়ম ছিল৷ তাতে, পূর্বোত্তরের ৮টি রাজ্যের সাথে পোর্ট ব্লেয়ারকেও যুক্ত করা হয়েছিল৷ কিন্তু, ২০১৬ সালে সেই নীতি সংশোধন করে কেন্দ্রীয় সরকার৷ সে মোতাবেক ১০ শতাংশ বাধ্যতামূলক পরিষেবা দেওয়ার নিয়ম শিথিল করে ৬ শতাংশ করা হয়৷ সাথে কেরালা, উত্তরাখন্ড এবং হিমাচল প্রদেশকে যুক্ত করা হয়েছে৷ ফলে, বিমান পরিবহন সংস্থাগুলি তাদের পরিষেবার পরিধি কমিয়ে দেয় বিনা নোটিশে এবং এর মাশুল দিতে হচ্ছে ত্রিপুরাকে, এমনটাই মনে হচ্ছে৷

সংবাদ লেখার সময়ে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট ঘেঁটে জানা গেছে, আগামী তিনদিন বিমানের কোন টিকিট নেই৷ কলকাতা যাওয়ার জন্য ১৮ নভেম্বর ইন্ডিগোর দুটি বিমানে মাত্র একটি করে এবং এয়ার ইন্ডিয়ার দুটি বিমানে ৪টি করে টিকিট অবশিষ্ট রয়েছে৷ ১৯ নভেম্বর থেকে টানা দুইদিন বিমানে সীমিত আসন অবশিষ্ট রয়েছে৷ এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বর্হিরাজ্যে যাওয়া কোনভাবেই সম্ভব নয়৷ অথচ, রাজ্য সরকারের অসহায়ভাবে দর্শকের ভূমিকা পালন করা ছাড়া আর কোন উপায় নেই৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top