News Flash

  • Home
  • Uncategorized
  • পালাটানা বিদ্যুৎ প্রকল্পে সরকারের অংশিদারিত্বে আপত্তি নেই, তবে ঝুঁকি আছে, দাবি মানিক দে’র
Image

পালাটানা বিদ্যুৎ প্রকল্পে সরকারের অংশিদারিত্বে আপত্তি নেই, তবে ঝুঁকি আছে, দাবি মানিক দে’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ পালাটানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শেয়ার কেনার বিজেপি-আইপিএফটি জোট সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে৷ তবে, শেয়ার কিনলে ঝঁুকিও থাকে, সে বিষয়ে রাজ্য সরকারকে সতর্ক করেছেন তিনি৷ তাঁর বক্তব্য, দেশীয় বাজারে বিদ্যুতের দামে পতন ঘটলে লোকসানের ভাগিদার রাজ্য সরকারকেও হতে হবে৷ পাশাপাশি, পূর্বতন সরকার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হলেও পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ১০ শতাংশ ক্রয় করেনি, শিক্ষামন্ত্রী রতন লাল নাথের এই বক্তব্য খন্ডন করেছেন তিনি৷ তাঁর কথায়, পালাটানাস্থিত বিদ্যুৎ উৎপাদন সংস্থা রাজ্য সরকারকে শেয়ার বিক্রি করতে রাজি হয়নি৷ তাই কেনা যায়নি৷

বুধবার সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে দাবি করেন, পূর্বতন সরকার পালাটানা বিদ্যুৎ প্রকল্পের মালিকানা চায়নি তা সর্বৈব মিথ্যা৷ তাঁর বক্তব্য, ওএনজিসি পালাটানা বিদ্যুৎ প্রকল্পেরর ৫০ শতাংশ শেয়ার নিজেদের হেফাজতে রেখে দিয়েছিল৷ বাকি ৪৯৫ শতাংশ আইএলএন্ডএফএস’র হাতে ছিল৷ রাজ্য সরকারকে ০৫ শতাংশ শেয়ার দেওয়া হয়েছিল৷ তখন, ওএনজিসি’র কাছে আরো শেয়ার চেয়েছিল রাজ্য৷ কিন্তু, ৫০ শতাংশের বেশি শেয়ার সরকারী হাতে গেলে বাজার থেকে টাকা তুলতে পারবে না ওএনজিসি, এই অজুহাতে রাজ্যকে ০৫ শতাংশের বেশি শেয়ার দেওয়া হয়নি৷ মানিক দে দাবি করেন, পূর্বতন সরকারের তখন একমাত্র লক্ষ্য ছিল যেভাবেই গড়ে উঠুক বিদ্যুৎ প্রকল্পটি৷ তাই, ওএনজিসি’র সমস্ত সিদ্ধান্তে সায় দিয়েছিল তদানিন্তন সরকার৷ কিন্তু, প্রকল্পটি শুরু হওয়ার পর মন্ত্রিসভার অনুমোদনক্রমে ১০ শতাংশ কিনতে আগ্রহ প্রকাশ করা হয়েছিল৷ কিন্তু, বিদ্যুৎ উৎপাদক সংস্থা রাজ্য সরকারের দাবি খারিজ করে দিয়েছিল৷ ফলে, তখন পালাটানার শেয়ার কেনা সম্ভব হয়নি৷

এদিন তিনি পালাটানা বিদ্যুৎ প্রকল্পের ২৬ শতাংশ শেয়ার কেনার বিজেপি-আইপিএফটি জোট সরকারের সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন৷ তবে, মালিকানায় ঝঁুকিও রয়েছে, বলেন তিনি৷ তাঁর কথায়, আইএলএন্ড এফএস’র শেয়ার রাজ্য সরকার কিনে নিলে আর্থিক দিক দিয়ে রাজ্যের আয় বাড়বে৷ বর্তমানে বিদ্যুৎ বিক্রি করে রাজ্যের আয় বেড়েছে৷ লাভজনক সংস্থার মালিকানা মিললে আয়ের পরিমান নিঃসন্দেহে বাড়বে৷

তবে, শেয়ার কিভাবে কিনবে রাজ্য সরকার তার উপর অনেক কিছু নির্ভর করছে৷ কারণ, যে কোন শেয়ার বিক্রি করতে গেলে বাজারে তা ছাড়তে হয়৷ সেক্ষেত্রে নিলামে দর কত উঠবে তার উপর শেয়ারের দাম নির্ভর করবে৷ সেক্ষেত্রে কখনো কম মূল্যে শেয়ার কেনা যায়৷ আবার কখনো অনেক বেশি মূল্য দিতে হয় ওই শেয়ারের জন্য৷ সবই নির্ভর করবে দর কত উঠছে৷ মানিক দে’র কথায়, ৩/৪শ কোটি টাকায় শেয়ার কিনলেও রাজ্যের লোকসান হওয়ার কথা নয়৷ বরং আয় দিন দিন বাড়বে৷ কিন্তু, দেশীয় বাজারে বিদ্যুতের চাহিদা কমে গেলে দাম অনেক কমে যাবে৷ তাতে, লোকসানের ভাগিদার রাজ্য সরকাকেও হতে হবে৷ তাঁর যুক্তি, দেশে বিদ্যুৎ সরবরাহ সংস্থাগুলির বিদ্যুৎ উৎপাদক সংস্থার কাছে প্রচুর টাকা দেনা রয়েছে৷ ফলে, এখন বিদ্যুৎ সরবরাহ সংস্থাগুলি চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ক্রয় করছে না৷ ফলে, বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদক সংস্থা তাদের কিছু কিছু ইউনিট বন্ধ করে রেখেছে৷ একইভাবে রাজ্যেও একই অবস্থার সৃষ্টি হলে মুশকিলে পড়তে হবে৷ তাঁর আরও আশঙ্কা, ভবিষ্যতে ওএনজিসি গ্যাসের দাম বাড়ালে রাজ্যকেও লোকসানের ভাগিদার হতে হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top