News Flash

  • Home
  • Uncategorized
  • দেশকে মুসলীম মুক্ত করতে চাইছে মোদী সরকার, আন্দোলনের আহ্বান সলমানের
Image

দেশকে মুসলীম মুক্ত করতে চাইছে মোদী সরকার, আন্দোলনের আহ্বান সলমানের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেল সক্রিয় ভূমিকা পালন করবে৷ শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্তও নিয়েছে৷ বুধবার আগরতলায় সংখ্যালঘু বিভাগের তরফ থেকে এক ধিক্কার মিছিল সংগঠিত করা হয়েছে৷ এর আগে সংখ্যালঘু সেলের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে কংগ্রেস ভবনে৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সলমান খান, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়, যুব কংগ্রেস সভাপতি সুশান্ত  চক্রবর্তী প্রমুক৷ বিভিন্ন মহকুমা থকে সংগঠনের নেতৃবৃন্দ এই বৈঠকে উপস্থিত ছিলেন৷

বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন সংখ্যালঘু সেলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সলমান খান৷ তিনি বলেন, কেন্দ্রের মোদি সরকার সংখ্যালঘু অংশের মানুষের সাথে প্রতারণা করছে৷ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে৷ তিনি অভিযোগ করেছেন দেশের মুসলীম অংশের জনগণের উপর নির্মম ভাবে অত্যাচার করা হচ্ছে৷ ইউপিএ জমানায় মুসলীমদের কল্যাণে সাচার কমিটি গঠন করা হয়েছিল৷ সেই কমিটির রিপোর্ট কার্যকর করা হলে মুসলীম অধ্যুষিত এলাকায় বসবাসকারী জনগণের আর্থ সামাজিক মানোন্নয়ন ঘটতো৷ কিন্তু, বর্তমান কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করছে না৷ ত্রিপুরাতেও মুসলীম অংশের জনগণ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে৷ বৈঠকে প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষ বঞ্চিত হচ্ছেন৷ এখন তারা প্রতিবাদে সামিল হচ্ছেন৷ এদিকে, বৈঠকে শেষে সংখ্যালঘু সেলের পক্ষ থেকে শহরে একটি মিছিল সংগঠতি করা হয়েছে৷ মিছিলে নেতৃত্ব দেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top