News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল চুক্তিতে বড়সড় জালিয়াতি রয়েছে, সুপ্রিম কোর্টে দাবি আবেদনকারীদের
Image

রাফাল চুক্তিতে বড়সড় জালিয়াতি রয়েছে, সুপ্রিম কোর্টে দাবি আবেদনকারীদের

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : রাফাল চুক্তি নিয়ে বিতর্ক অব্যাহত। রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়ে সিদ্ধান্তগ্রহণের যে রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করেছে কেন্দ্র তার মধ্যে বড়সড় জালিয়াতি রয়েছে বলে বুধবার সুপ্রিম কোর্টকে জানালেন রাফাল মামলার অন্যতম আবেদনকারী আইনজীবী এম এল শর্মা।

এদিন সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কাউল এবং বিচারপতি কে এম জোসেফ-এর ডিভিশন বেঞ্চে রাফাল মামলার শুনানি ছিল। সেখানে রাফাল মামলার অন্যতম আবেদনকারী(পিটিশনার) আইনজীবী এম এল শর্মা জানিয়েছেন, ২০১৫ সালের মে মাসের পর থেকে রাফাল ক্রয় নিয়ে যে সিদ্ধান্তগ্রহণ করা হয়েছিল তার মধ্যে বড়সড় জালিয়াতি রয়েছে। এই বিষয়ে পাঁচসদস্যের ডিভিশন বেঞ্চে শুনানির দাবি আদালতে জানিয়েছেন তিনি।

কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছিল নিরাপত্তাজনিত কারণে রাফালের দাম প্রকাশ্যে আনা যাবে। এই বিষয়ে রাফাল মামলার আর এক আবেদনকারী তথা আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং আদালতকে জানিয়েছেন, সংসদে কেন্দ্র দুইবার রাফালের দাম প্রকাশ করেছিল। তাই সেই দাম সুপ্রিম কোর্টে জানাতে কেন্দ্রের অসুবিধা কোথায়? এদিন বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ জানিয়েছেন, রাফাল চুক্তিতে বহু অনিয়ম রয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে কেন্দ্র রাফাল চুক্তি নিয়ে তথ্য না দেওয়ার যে যুক্তি দিচ্ছে তা একেবারে ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছাতেই রাফাল চুক্তিতে রদবদল করা হয়েছিল। অনিল আম্বানিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই রদবদল আনা হয়েছে। আদালতকে প্রশান্ত ভূষণ জানিয়েছেন,চুক্তিতে যে পরিবর্তন আনা হয়েছে তা কেউ জানত না। এমনকি প্রতিরক্ষামন্ত্রী নিজেই বিষয়টি নিয়ে অবগত ছিলেন না। চুক্তিতে ছিল ১২৬টি রাফাল যুদ্ধবিমানের কথা। চুক্তি পরিবর্তন করে তা করা হয়েছে ৩৬টিতে। অনিল আম্বানির রিলায়েন্সকে অফসেট পার্টনার করার জন্যই চুক্তিতে পরিবর্তন আনা হয়েছিল। রিলায়েন্স কোম্পানির কোনও অভিজ্ঞতা ছিল না। কোনওদিন রিলায়েন্স যুদ্ধবিমান প্রস্তুত করেনি। চার বছর কেটে গিয়েছে কিন্তু কোনও রাফাল যুদ্ধবিমান এখনও ভারতে আসেনি। ডাস্লোটের সঙ্গে যোগসাজশ করে চুক্তিটি করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top