News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ের শহরতলি আন্ধেরিতে বহুতল অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, শিশু-সহ মৃত্যু দু’জনের
Image

মুম্বইয়ের শহরতলি আন্ধেরিতে বহুতল অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, শিশু-সহ মৃত্যু দু’জনের

মুম্বই, ১৪ নভেম্বর (হি.স.): ফের আগুন-আতঙ্ক মুম্বইয়ের শহরতলি আন্ধেরিতে| মঙ্গলবার রাত ৮.২০ মিনিট নাগাদ আন্ধেরির বীর দেসাই রোডে অবস্থিত ২১ তলা বহুতলের ১০ তলায় ভয়াবহ আগুন লাগে| সেই সময় ১০ তলা অ্যাপার্টমেন্টে বসবাসকারী একটি পরিবারের সদস্যরা পুজোর আনন্দে মেতে উঠেছিলেন| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ১১ তলাতেও ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা|

১০ তলায় আগুন ছড়িয়ে পড়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে, দু’জন ড্রয়িং রুমের জানলায় লোহার গ্রিলের কাছে আশ্রয় নেন| কিন্তু, শেষরক্ষা হয়নি| আগুনে পুড়ে দু’জনের মৃত্যু হয়| মৃতদের নাম হল, সাগর শর্মা (৭) এবং ভিকি শর্মা (২৫)| বৃহন্মমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, পরে দমকল কর্মীদের প্রচেষ্টায় অপর তিনজন সদস্যকে বেডরুম থেকে উদ্ধার করা হয়েছে| দমকল কর্মীদের প্রায় দু’ঘন্টার প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| কি ভাবে আগুন লাগল, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top