News Flash

  • Home
  • Uncategorized
  • একাত্তরকে ভিত্তি ধরে ত্রিপুরায় এনআরসি চালুর পক্ষে সিপিএমের উপজাতি সংগঠন
Image

একাত্তরকে ভিত্তি ধরে ত্রিপুরায় এনআরসি চালুর পক্ষে সিপিএমের উপজাতি সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ ধর্মীয় কিংবা জাতপাত নয়, ইন্দিরা-মুজিব চুক্তির ভিত্তিতে হোক এনআরসি, চাইছেন এডিসি’র মুখ্য কার্যনির্বাহী সদস্য তথা সিপিএমের উপজাতি সংগঠন গণমুক্তি পরিষদের সম্পাদক রাধাচরণ দেববর্মা৷ তবে, নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হলে, এনআরসি’র গুরুত্ব কোথায় রয়ে যাবে, সেই প্রশ্ণ তুলে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন তিনি৷ তাঁর কথায়, দেশবাসীর সাথে দ্বিচারিতা করছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার৷ জাগরণকে দেয়া সাক্ষাৎকারে এনআরসি নিয়ে তিনি মুখ খুলেছেন৷

এনআরসি একটি স্পর্শকাতর বিষয়৷ সাথে খুবই চিন্তারও বটে৷ সম্ভবত, কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্টে রাজ্যে এনআরসি নিয়ে পিটিশনের উপর শুনানি হবে৷ এনআরসি বর্তমানে উপজাতি ভাবাবেগে বিরাট জায়গা করে নিয়েছে৷ কথায় আছে, গরম তাওয়ায় রুটি সেকতে চায় সকলেই৷ ফলে, সেই সুযোগ সিপিএমের উপজাতি সংগঠনও ছাড়তে চাইছে না৷

উপজাতি গণমুক্তি পরিষদের সম্পাদক তথা এডিসি’র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা রাজ্যে এনআরসি’র পক্ষে মত দিয়েছেন৷ তাঁর কথায়, রাজ্যে এনআরসি চালু হওয়া খুবই জরুরী৷ তবে, ধর্মীয় কিংবা জাতপাতের ভিত্তিতে এনআরসি চালু হোক তা চাই না৷ তাঁর সাফ কথা, ১৯৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তি অনুসারে রাজ্যে এনআরসি চালু হওয়া উচিৎ৷ কিন্তু, কেন্দ্রীয় সরকার ধর্মের ভিত্তিতে এনআরসি চালু করতে চাইছে৷ সবই ভোটের রাজনীতি, কটাক্ষ করেন রাধাচরণ৷

তাঁর বক্তব্য, জাতীয় নাগরিক পঞ্জিকরণের মাধ্যমে প্রকৃত ভারতীয়দের শনাক্ত করা একমাত্র লক্ষ্য হওয়া উচিৎ৷ কিন্তু, দেখা যাচ্ছে ধর্ম এবং জাতপাতের মেরুকরণের লক্ষ্যে এনআরসি’কে ব্যবহার করা হচ্ছে৷

তিনি নাগরিকত্ব সংশোধনী বিল নিয়েও বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের দিকে কামান দেগেছেন৷ তাঁর সাফ কথা, নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হলে এনআরসি’র গুরুত্ব কোথাও থাকবে বলে মনে করি না৷ কারণ, ওই বিল অনুসারে হিন্দু ছাড়া ভারতে অন্য কেউ স্থান পাবেন না৷ একই উদ্দেশ্য এনআরসি’রও৷ তাঁর কটাক্ষ, বিজেপি ও কেন্দ্রীয় সরকার দেশবাসীর সাথে দ্বিচারিতা করছে৷ কারণ, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব হয়নি৷ তাই, নিজেদের পিঠ বাঁচাতে ভিন্ন পন্থা অবলম্বন করছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top