News Flash

  • Home
  • Uncategorized
  • ১২৯ তম জন্মবার্ষিকী পণ্ডিত জওহরলাল নেহরুর, শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

১২৯ তম জন্মবার্ষিকী পণ্ডিত জওহরলাল নেহরুর, শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৮৮৯ সালের ১৪ নভেম্বর উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু| বুধবার ১২৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পণ্ডিত নেহরুকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ|

বুধবার টুইট করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘জন্মবার্ষিকীতে, আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে খুবই মনে পড়ছে|’ অন্যদিকে, আসিয়ান-ইন্দো এবং ইস্ট এশিয়া সামিট উপলক্ষ্যে এই মুহূর্তে সিঙ্গাপুরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সিঙ্গাপুর থেকেই পণ্ডিত জওহরলাল নেহরুকে জন্মজয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘জন্মবার্ষিকীতে পণ্ডিত জওহরলাল নেহরুকে শ্রদ্ধাঞ্জলি| প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কার্যকালের সময়, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে|’রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছাড়াও জন্মবার্ষিকীতে পণ্ডিত নেহরুকে শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রমুখ|

উল্লেখ্য, পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনের পাশাপাশি ১৪ নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসেবেও পালন করা হয়| কেননা শিশুদের প্রতি জওহরলাল নেহরুর ভালোবাসা ছিল অসীম| প্রধানমন্ত্রী হওয়ার পর শিশু শিক্ষার উপর বিশেষভাবে জোর দিয়েছিলেন তিনি| তাই তাঁর জন্মদিনটিকেই শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে| সেই মত এদিন দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে গোটা দেশে সাড়ম্বরে পালিত হয়েছে শিশু দিবস|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top