News Flash

  • Home
  • Uncategorized
  • শক্তিশালী বলেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জোট বাঁধতে চায় বিরোধীরা : রজনীকান্ত
Image

শক্তিশালী বলেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জোট বাঁধতে চায় বিরোধীরা : রজনীকান্ত

চেন্নাই, ১৩ নভেম্বর (হি.স.): মঙ্গলবার চেন্নাইয়ে কার্যত ধোঁয়াশা রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জোটের বিরুদ্ধে শক্তিশালী বললেন বিখ্যাত তামিল অভিনেতা রজনীকান্ত। তিনি বলেন জোটবদ্ধ ‘১০ জন’-এর চেয়ে তিনি বেশি ‘শক্তিশালী’। রজনীকান্তের এই মন্তব্য ২০১৯-এর লোকসভা নির্বাচনে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের মহা জোট সম্বন্ধে অনেক জল্পনা উস্কে দিয়েছে। বিরোধীদের সম্ভাব্য জোট সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, \”১০ জনে একজোট হয়ে একজনের বিরোধিতা করলে কে বেশি শক্তিশালী?\”। এর আগে সোমবার এ ব্যাপারে তাঁর বক্তব্য, বিরোধীরা মোদী সরকারকে শক্তিশালী মনে করে বলেই তারা জোট করে নির্বাচনে লড়ার কথা ভাবছেন। বিখ্যাত এই তামিল অভিনেতার মতে, বিরোধীদের কাছে বিজেপি হল সবচেয়ে ‘মারাত্মক’ দল। তবে, তাঁর বিজেপি-তে যোগ দেওয়া বা জোটে যোগ দেওয়ার প্রশ্নে এখনও ধোঁয়াশা রেখেই দিলেন তিনি|
উল্লেখ্যনীয়, রজনীকান্ত ইতিমধ্যেই পরবর্তী ২০২১ বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনে লড়বেন বলে ঘোষণা করেছেন। অপরদিকে সম্প্রতি টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু ২০১৯এর লোকসভা নির্বাচনে বিরোধীদলগুলির মহা জোট নিয়ে ডিএমকে সভাপতি এম কে স্টালিন-এর সাথে দেখা করেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top