News Flash

  • Home
  • Uncategorized
  • চোখের জলে বিদায়, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার-এর
Image

চোখের জলে বিদায়, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার-এর

বেঙ্গালুরু, ১৩ নভেম্বর (হি.স.): চোখের জলে বিদায় জানানো হল প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা অনন্ত কুমারকে| মঙ্গলবার প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীকে শেষশ্রদ্ধা জানিয়েছেন লৌহপুরুষ হিসেবে পরিচিত বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কর্ণাটকের মন্ত্রী ডি কে শিবকুমার এবং কর্ণাটক প্রদেশ কংগ্রেস প্রধান দীনেশ গুণ্ডু রাও প্রমুখ|
কর্ণাটক-সহ গোটা দেশবাসীকে শোকস্তব্ধ করে সোমবার ভোররাত দু’টো নাগাদ, বেঙ্গালুরুর শঙ্করা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার| মৃত্যুকালে কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমারের বয়স হয়েছিল ৫৯ বছর| দলমত নির্বিশেষে অনন্ত কুমারের অকাল প্রয়াণে শোকবিহ্বল রাজনৈতিক মহল| মঙ্গলবার সকালে মাল্লেশ্বরমে অবস্থিত জগন্নাথ ভবন, বিজেপির রাজ্য অফিসে নিয়ে যাওয়া হয় অনন্ত কুমারের নশ্বর দেহ| সেখানেই দলীয় কর্মী এবং অনুগামীরা তাঁকে শেষশ্রদ্ধা জানান| এরপর দুপুরেই চামরাজপেট শ্মশানে পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top