News Flash

  • Home
  • Uncategorized
  • মাত্র একদিনে মুম্বই ও শহরতলিতে রেল দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু : জিআরপি
Image

মাত্র একদিনে মুম্বই ও শহরতলিতে রেল দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু : জিআরপি

মুম্বই, ১৩ নভেম্বর (হি.স.): শুধুমাত্র একদিনে বাণিজ্যনগরী মুম্বই এবং পাশ্ববর্তী এলাকায় রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্ততপক্ষে ১২ জন| পৃথক রেল দুর্ঘটনায় আহতের সংখ্যা পাঁচ| মঙ্গলবার জিআরপি-র তরফে জানানো হয়েছে, সোমবার দিনভর মুম্বই এবং পাশ্ববর্তী এলাকায় রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২ জন, আহতের সংখ্যা পাঁচ| জিআরপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, রেললাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায়, ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে গিয়ে, ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে ঘুমানোর সময় ও আত্মঘাতী হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে|
পদস্থ এক কর্তা জানিয়েছেন, সোমবার মুম্বইয়ের শহরতলি থাণে জেলায় রেললাইন পারাপার করার সময় ৩ জনের মৃত্যু হয়েছে| আবার কল্যাণ টাউনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের| মুম্বইয়ের ওয়াদালা এলাকায় দু’জনের মৃত্যু হয়েছে ট্রেনে কাটা পড়ে| এখানেই শেষ নয়, মেগাসিটির কুরলা, মুম্বই সেন্ট্রাল এবং বান্দ্রা এলাকায় পৃথক ৩ জনের মৃত্যু হয়েছে| ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে গিয়ে আবার কয়েকজনের মৃত্যু হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top