News Flash

  • Home
  • Uncategorized
  • ই-রিক্সা ইস্যুতে প্রতিবাদীর আসল না নকল সরকারের উপর চাপ বাড়াল শ্রমিক উন্নয়ন মঞ্চ
Image

ই-রিক্সা ইস্যুতে প্রতিবাদীর আসল না নকল সরকারের উপর চাপ বাড়াল শ্রমিক উন্নয়ন মঞ্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে সামিল হওয়ার জন্য ই-রিক্সা পথে নামতে বাধা দেয় বিএমএস৷ প্রতিবাদীরা আসল না নকল, দ্বৈরথে রাজ্য সরকারের উপর চাপ বাড়াল শ্রমিক উন্নয়ন মঞ্চ৷ কোন আলোচনা ছাড়াই সরকারী সিদ্ধান্তের বিরোধীতায় শাসক সমর্থিত শ্রমিক সংগঠন কিভাবে মাঠে নামল, তাদের উদ্দেশ্য এবং পরিচয় চিহ্ণিত করার দাবি জানিয়েছে মঞ্চ৷ সরকারী সিদ্ধান্তের প্রতিবাদের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি মঞ্চের নেতৃবৃন্দের৷
সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে ই-রিক্সা মূল সড়ক এবং জাতীয় সড়কে চলাচল নিষিদ্ধ করা হবে৷ এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার বিএমএস আগরতলায় বিভিন্ন স্থানে ই-রিক্সা চলাচলে বাধা দেয়৷ তাতে চালকদের পাশাপাশি যাত্রীদেরও হয়রানির অভিযোগ উঠেছে৷ এবিষয়ে এদিন শ্রমিক উন্নয়ন মঞ্চের পক্ষে বিপ্লব কর সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিএমএস ই-রিক্সা চলাচল বন্ধ কর্মসূচী পালন করেছে৷ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচী পালন করা হবে বলে রবিবার মাইকিং করা হয়েছে৷ ফলে, আজ আগরতলায় বিভিন্ন স্থানে ই-রিক্সা চালকরা যান চলাতে পারেননি৷ এমনকি যাত্রীদেরও ই-রিক্সা থেকে নামিয়ে দিয়েছেন বিএমএস’র কর্মীরা৷
এদিন প্রতিবাদে সামিল বিএমএস’র কর্মীদের আসল পরিচয় এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ণ তুলেছে শ্রমিক উন্নয়ন মঞ্চ৷ মঞ্চের নেতা বিপ্লব করের কথায়, দীর্ঘ ২৫ বছর সিট্যুর শ্রমিক বিরোধী ভূমিকা এখন বিএমএস’র কার্যকলাপেও প্রতিফলিত হচ্ছে৷ শ্রমিক স্বার্থ ক্ষুন্ন হলে সরকারী সিদ্ধান্ত নিয়ে আলোচনা হওয়া উচিৎ৷ সেই আলোচনার নির্যাস রাজ্য সরকার জানানোর মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান বলে মনে করি৷ কিন্তু, এখন দেখা যাচ্ছে কোন আলোচনা ছাড়াই শাসক সমর্থিত শ্রমিক সংগঠন প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে৷
বিপ্লববাবুর কটাক্ষ, বিএমএস কর্মী হিসাবে যারা নিজেদের দাবি করছেন তাঁরা আসল না নকল তা চিহ্ণিত করা দরকার৷ তাই তিনি, এদিনের প্রতিবাদ কর্মসূচীতে যারা অংশ দিয়েছেন তাঁদের আসল পরিচয় এবং উদ্দেশ্য চিহ্ণিত করার জন্য পরিবহন মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন৷
তাঁর কথায়, শ্রমিক উন্নয়ন মঞ্চ আজ যথেষ্ট সংযত হয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে৷ নয়তোবা বিএমএস’র সাথে সংঘর্ষ বাঁধতে পারত৷ তাঁর দাবি, ই-রিক্সা পথে নামতে বাধা দেওয়ার ঘটনায় সকাল থেকেই মঞ্চের নেতৃবৃন্দরা কোথাও যাতে বিএমএস’র সাথে সংঘর্ষ না বাঁধে সেদিকে নজর রেখেছেন৷ তিনি সমস্ত ই-রিক্সা চালকদের বিভ্রান্ত না হওয়ার আবেদন জানিয়েছেন৷ পাশাপাশি বলেছেন, আগামী ১৫ নভেম্বর সরকারী সিদ্ধান্ত নিয়ে সমস্ত ইরিক্সা চালকদের সাথে আলোচনা করবে উন্নয়ন মঞ্চ৷ ওই আলোচনায় সরকারী সিদ্ধান্তে শ্রমিক স্বার্থ ক্ষুন্ন হচ্ছে এমনটা উঠে আসে, তাহলে নিশ্চই বিষয়টি রাজ্য সরকারের দৃষ্টিতে নেওয়া হবে এবং স্থায়ী সমাধানের দাবী জানাবে মঞ্চ৷
মঞ্চের সাধারণ সম্পাদক সুবেন্দু চক্রবর্তীর বক্তব্য, ২৫ বছর সিট্যুর সাথে থেকে এখন তাঁরাই জামা পাল্টে বিএমএসে যোগ দিয়েছেন৷ তার জ্বলন্ত উদাহরণ হল, সরকারী সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে এয়ারপোর্ট থেকে ভলবো বাস পরিষেবার বিরোধীতা করেছেন তাঁরা৷ উদয়পুর রাজারবাগ স্ট্যান্ডে ওই বাসের চালককেও তাঁরা হেনস্তা করেছেন৷ তাঁর কথায়, তাদের শীঘ্রই চিহ্ণিত করে ব্যবস্থা নেওয়া দরকার বলেই মনে করি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top