News Flash

  • Home
  • Uncategorized
  • গঠিত হতে চলেছে প্রদেশ কংগ্রেস কমিটি
Image

গঠিত হতে চলেছে প্রদেশ কংগ্রেস কমিটি

কলকাতা, ১২ নভেম্বর (হি.স.): আট বছর পরে প্রদেশ কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হতে চলেছে ৷ এআইসিসির নিয়ম অনুযায়ী পাঁচবছর অন্তর অন্তর প্রত্যেক রাজ্যে প্রদেশ কমিটি গঠন করা হয় ৷ পশ্চিমবঙ্গে শেষ প্রদেশ কমিটি গঠিত হয়েছিল মানস ভুঁইয়া প্রদেশ সভাপতি থাকাকালীন ৷ তারপর বছর দুয়েকের মতো প্রদেশ সভাপতি ছিলেন প্রদীপ ভট্টাচার্য ৷ এবং সাড়ে চার বছর প্রদেশ সভাপতি ছিলেন অধীর চৌধুরী ৷ শেষ দুজনের সভাপতিত্বের মেয়াদকালে কোনও প্রদেশ কমিটি গঠন হয়নি ৷ সম্প্রতি সোমেন মিত্র সভাপতির দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথমেই নতুন কমিটি গঠনে জোর দেন ৷
বিধান ভবন সূত্রের খবর, ডিসেম্বর মাসের আগেই ৪১ জনের নতুন প্রদেশ কমিটি ও জেলা কমিটি গঠন করা হবে ৷ এই নতুন কমিটিতে কে থাকছেন আর কে বাদ যাচ্ছেন তা নিয়ে এখন বিধানভবনের অন্দরে জল্পনা শুরু হয়েছে ৷ আবার অনেক নতুন মুখও সুযোগ পাবেন বলে আশা করা যাচ্ছে ৷ প্রদেশ কংগ্রেসের এক নেতা জানান, অনেক জেলায় জালা সভাপতি নেই ৷ সেখানে দলের সাংগঠনিক কাজ থমকে গেছে ৷ কে কোন দায়িত্বে রয়েছে সেটাই বোঝা মুশকিল ৷ এসব নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিও বাড়ছে ৷ তাই ভোটের আগে দায়িত্ব ভাগ করে দেওয়াই ভাল ৷
গত সাড়ে চার বছরে প্রদেশের নেতৃত্বে ছিলেন অধীর চৌধুরী ৷ এই সময়কালে প্রদেশ ও জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়নি ৷ ফলে দলের অন্দরে ক্ষোভ দানা বাঁধছিল ৷ নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের বেশ কিছু নেতার অভিযোগ, ‘অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন আক্রুজ্জামান আর মনোজ চক্রবর্তীকে প্রদেশের সিংহভাগ দায়িত্ব দিয়ে রেখেছিলেন ৷ তাঁর অনুপস্থিতিতে এই দুজনই বিধানভবন চালাতেন ৷ বাকি দু-তিনজন ঘনিষ্টকে সেক্রেটারি করেছিলেন’৷ অধীর চৌধুরীর ঘনিষ্ঠ এক নেতার বক্তব্য, ‘প্রদেশ কমিটি গঠন করলেই তো আর হয় না ৷ সেটা এআইসিসির অনুমোদন পেতে হয় ৷ অধীরদা তালিকা তৈরি করে পাঠিয়েছিলেন ৷ কিন্তু এআইসিসি সেটা অনুমোদন করেনি ৷ একটা অ্যাড-হক কমিটি করে অধীরদা কাজ চালিয়েছেন’৷
দীর্ঘ সময় জোড়া-তালি দিয়েই দলের কাজ চলেছিল ৷ ভোটের আগে দলের সাংগঠনিক কাজে গতি আনতে কমিটি গড়ার তৎপরতা দেখাচ্ছেন নতুন প্রদেশে সভাপতি ৷ বিধানভবন সূত্রের খবর, খুব শীঘ্রই নতুন প্রদেশ কমিটি গঠন হবে৷ সেইসঙ্গে জেলা কমিটিও গঠন করা হবে ৷ এই নতুন কমিটিতে বড়সড় রদবদলের সম্ভবনা রয়েছে৷ তবে লোকসভা ভোটের আগে দলের মধ্যে এই রদবদল সংগঠনে ঝাঁকুনি দেবে বলেই মনে করছেন প্রদেশ কংগ্রেস নেতারা ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top