News Flash

  • Home
  • Uncategorized
  • একটি পরিবারকে ঘিরেই কংগ্রেসের রাজনীতি, ছত্তিশগড় থেকেও বেশি গুরুত্ব নামদারকে দিচ্ছে তারা : প্রধানমন্ত্রী
Image

একটি পরিবারকে ঘিরেই কংগ্রেসের রাজনীতি, ছত্তিশগড় থেকেও বেশি গুরুত্ব নামদারকে দিচ্ছে তারা : প্রধানমন্ত্রী

বিলাসপুর, ১২ নভেম্বর (হি.স.) : একটি পরিবারকে ঘিরেই কংগ্রেসের রাজনীতি চলতে থাকে। ছত্তিশগড়ে বিলাসপুরের জনসভা থেকে এমনই ভাষায় কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২০ নভেম্বর দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হবে ছত্তিশগড়ে। তার আগে সোমবার বিলাসপুরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি পরিবারকে ঘিরেই কংগ্রেসের রাজনীতি চলতে থাকে। সেই পরিবারকে দিয়েই শুরু এবং শেষ হয় কংগ্রেসের রাজনীতি। পাশাপাশি উন্নয়নের প্রসঙ্গ তুলে কংগ্রেসকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের আমলে রাজ্যের উন্নয়ন অত্যন্ত ধীর গতিতে হয়েছে। অন্যদিকে রাজ্যের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিজেপির আমলে।
নাম না করে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, ‘ আর্থিক জালিয়াতির জেরে মা-ছেলে জামিনে মুক্তি পেয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর তারাই কিনা আবার সরকারের নোটবন্দি নিয়ে প্রশ্ন তুলছে! তারাই কিনা আবার মোদী কেমন কাজ করছে তার জন্য শংসাপত্র দিতে উদ্যোত! আজ নোটবন্দির কারণে তারা জামিয়ের আর্জি করতে বাধ্য হয়েছে। বিজেপি উন্নয়নের স্বপক্ষে। উন্নয়নের জন্য অঙ্গীকার বদ্ধ বিজেপি। জাতপাতের উর্দ্ধে ওঠে উন্নয়নকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তাই সব জায়গাতেই এখন উন্নয়ন দেখা যাচ্ছে। বিরোধীরা বুঝতে পারছে কি করে লড়বে। আর এই কারণে বিরোধীরা পিছিয়ে পড়েছে। তারা বুঝতে পারছে না কি কৌশলে লড়তে হবে বিজেপির বিরুদ্ধে। ছত্তিশগড়ে কংগ্রেসের ইস্তেহার নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘ছত্তিশগড়ে প্রকাশিত কংগ্রেসের ইস্তেহারে ৩৬টি পয়েন্ট রয়েছে। তার মধ্যে কম করে অত্যন্ত ১৫০বার ‘নামদার’(রাহুল গান্ধী)-কে স্যার হিসেবে হিসেবে সম্বোধন করা হয়েছে। ছত্তিশগড় থেকেই তিনি কংগ্রেসের কাছে খুবই গুরুত্বপূর্ণ ‘নামদার’।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top