News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকদের প্রশিক্ষণ দিতে রাজ্যে আসছে এনসিইআরটি টিম
Image

শিক্ষকদের প্রশিক্ষণ দিতে রাজ্যে আসছে এনসিইআরটি টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ ইংরেজি, বিজ্ঞান এবং অংক বিষয়ে রাজ্যের শিক্ষক- শিক্ষিকাদের প্রশিক্ষণ দিতে এনসিইআরটি’র ৫ হাজার জন প্রশিক্ষনার্থীদের টিম খুব শীঘ্রই রাজ্যে আসবে৷ কারণ, আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যে এনসিইআরটি’র সিলেবাস চালু হচ্ছে৷ তাই শিক্ষক-শিক্ষিকাদের ওই নতুন সিলেবাস ছাত্র-ছাত্রীদের কিভাবে পড়ানো উচিত তার প্রশিক্ষণ খুবই জরুরি বলে মনে করছে রাজ্য সরকার৷ রবিবার নব নিযুক্ত শিক্ষকদের অভ্যর্থনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ সম্পর্কে সংবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ সাথে তিনি শিক্ষক- শিক্ষিকাদের বদলি নিয়ে আশ্বস্ত করে বলেছেন, স্বাভাবিক পদ্ধতি মেনেই শিক্ষক -শিক্ষিকাদের বদলি করা হবে৷ যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব হয়৷
এদিন এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের সমস্ত সুকলগুলিতে প্রথম শ্রেণি থেকে নবন শ্রেণি এবং একাদশ শ্রেণিতে আগামী শিক্ষাবর্ষ থেকেই এনসিইআরটির সিলেবাস চালু হচ্ছে৷ দশম ও দ্বাদশ শ্রেণীতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে এনসিইআরটির সিলেবাস চালু হবে৷ নতুন এই সিলেবাসে শিক্ষক-শিক্ষিকাদের যাতে কোনও অসুবিধা না হয় সেই বিষয়ে ভেবেছে রাজ্য সরকার৷ এনসিইআরটির ৫ হাজার জনের প্রশিক্ষনার্থীদের টিম খুব শীঘ্রই রাজ্যে এসে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেবে৷ ছাত্র-ছাত্রীদের এনসিইআরটির সিলেবাস অনুসরণ করে কিভাবে পড়াতে হবে তা শিক্ষক- শিক্ষিকাদের বোঝাবে ওই টিম৷ তাতে ধারনা করা হচ্ছে নতুন সিলেবাসে পড়াতে গিয়ে অসুবিধার সম্মূখিন হবেন না শিক্ষক-শিক্ষিকারা, দাবি শিক্ষামন্ত্রীর৷
এদিন তিনি বদলি নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য শিক্ষক-শিক্ষিকাদের আশ্বস্ত করেছেন৷ রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে শিক্ষক-শিক্ষিকাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ, তাও এদিন তিনি মনে করিয়ে দিয়েছেন৷ তাঁর কথায়, ১৫ ডিসেম্বরের পর থেকে স্বাভাবিক পদ্ধতি মেনেই শিক্ষক-শিক্ষিকাদের বদলি করা হবে৷ এক্ষেত্রে কারোর প্রতি কোনও অন্যায় করবে না শিক্ষা দপ্তর৷ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন না কোনও শিক্ষক-শিক্ষিকা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top