News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন আরও দুই মন্ত্রী
Image

অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন আরও দুই মন্ত্রী

অমরাবতী, ১১ নভেম্বর (হি.স.) : অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। রবিবার মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন দুই মন্ত্রী। এরা হলেন এন এম ডি ফারুক এবং কিদারি শ্রবন কুমার।
দুই নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ই এস এল নরসিমহা। শপথবাক্য অনুষ্ঠানটি হয় উন্ডাভালির প্রজাভেদিকা হলে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সহ মন্ত্রিসভার সদস্যারা। এছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতারা।
উল্লেখনীয়, তেলেগু দেশম পার্টির শুরুর থেকেই রয়েছেন রয়েছেন এন এম ডি ফারুক। ১৯৮৫ সালে প্রথমবারের জন্য মন্ত্রী হন তিনি। অন্যদিকে কিদারি শ্রবন কুমার রাজনীতিতে একেবারেই নতুন। কিদারি সর্বেশ্বর রাওয়ের ছেলে হচ্ছেন কিদারি শ্রবণ কুমার। ২০১৮ সালের ২৩শে সেপ্টেম্বর মৃত্যু হয় কিদারি সর্বেশ্বর রাওয়ের। মাত্র ২৮ বছর বয়সে মন্ত্রী হলেন কিদারি শ্রবণ কুমার। রাজ্যের মন্ত্রিসভায় তিনিই কনিষ্ঠতম মন্ত্রী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top