News Flash

  • Home
  • Uncategorized
  • আঞ্চলিক দলগুলির সঙ্গে কংগ্রেসের জোট হবে আশা প্রকাশ পি চিদম্বরমের
Image

আঞ্চলিক দলগুলির সঙ্গে কংগ্রেসের জোট হবে আশা প্রকাশ পি চিদম্বরমের

ইন্দোর, ১১ নভেম্বর (হি.স.) : রাজ্যভিত্তিক আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট গড়তে সফল হবে কংগ্রেস। রবিবার এমনই দাবি করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।
রাত পোহালেই ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে রবিবার পি চিদম্বরম বলেন, রাজ্যভিত্তিক আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট হওয়ার পক্ষে কংগ্রেস। যদি জোট জিতে যায় তবে সেটা ‘মহাজোট’-র জয় হিসেবে বিবেচিত হবে। আমরা নিশ্চিত রাজ্যভিত্তিক আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট গড়ে উঠবে কংগ্রেসের সঙ্গে।
উল্লেখনীয়, কর্ণাটকের জেডি(এস) সঙ্গে জোট গড়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। উপনির্বাচনেও ভাল ফল করেছে এই জোট। সম্প্রতি জোট নিয়ে তেলেগু দেশম পার্টির নেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বৈঠকও করেন রাহুল গান্ধী।
শনিবার মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ইস্তেহার প্রকাশ করে কংগ্রেস। সেই ইস্তেহারে আরএসএস শাখাগুলিকে বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেয় তারা। এই প্রেক্ষিতে পি চিদম্বরম বলেন, আরএসএস রাজনৈতিক সংগঠন। যদি কংগ্রেস মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় আসে তবে আরএসএস-র শাখাগুলিকে বন্ধ করে দেবে তারা। এতে অন্যায় কিছু দেখছেন না তিনি।পি চিদম্বরমের পাল্টা বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, মনে হচ্ছে কংগ্রেসের একটাই লক্ষ্য। কংগ্রেস মন্দির গড়তে বাধা দিচ্ছে। শাখাগুলিকেও বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top