News Flash

  • Home
  • Uncategorized
  • মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব প্রান্ত
Image

মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব প্রান্ত

আইজল, ১১ নভেম্বর (হি.স.) : মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল দেশের উত্তর-পূর্ব প্রান্ত৷ মণিপুর, মিজোরাম ও অসমের একাংশে ভূমিকম্প অনুভূত হয়৷ শনিবার রাত প্রায় ১১টা নাগাদ ভূমিকম্প টের পাওয়া গিয়েছে৷ শুধু মিজোরাম নয়, কেঁপে ওঠে বাংলাদেশের সিলেটের মাটিও৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩৷ এমনকি মায়ানমারেও মাঝারি কম্পন টের পাওয়া গিয়েছে৷ রিখটার স্কেলে ৫.২ কম্পাঙ্কের তীব্রতা ধরা পড়ে৷
জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল মিজোরামের ছমপাই জেলা৷ ভূপৃষ্ঠ থেকে ২৪ কিমি গভীরে এর উৎপত্তিস্থল৷ যদিও কম্পনের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড৷ রাতের দিকে অনেকেই ভূমিকম্প টেরই পাননি৷ ফলে আতঙ্ক বেশি ছড়াতে পারেনি৷
এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷ প্রাণহানির কথাও জানা যায়নি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top