News Flash

  • Home
  • Uncategorized
  • শর্ত সাপেক্ষে পিসিএল-এ খেলতে রাজি স্টিভ স্মিথ
Image

শর্ত সাপেক্ষে পিসিএল-এ খেলতে রাজি স্টিভ স্মিথ

করাচি, ১১ নভেম্বর (হি.স.) : শর্ত সাপেক্ষে পাকিস্তান সুপার লিগে অংশ নিতে রাজি হলেন নির্বাসিত অজি দলনায়ক স্টিভ স্মিথ৷ পিএসএল খেলতে রাজি আছেন, তবে পাকিস্তানে নয়৷ শুধুমাত্র আমীরশাহী লেগের জন্যই তাঁকে পাওয়া যাবে৷ প্লে-অফ বা ফাইনাল খেলতে পাকিস্তানে যাবেন না৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে স্পষ্টভাবে এমনটাই জানিয়ে দিয়েছেন স্মিথ৷
শুধু একা স্মিথ নন, প্রথম সারির আরও এক ঝাঁক ক্রিকেটার নিরাপত্তার খাতিরে পাকিস্তানের মাটিতে খেলতে রাজি হননি৷ যাঁদের মধ্যে রয়েছেন এবি ডি’ভিলিয়র্সও৷ এছাড়া ব্রেন্ডন ম্যাকালাম, ক্রিস লিনের মত তারকারা৷ বিগ ব্যাশ লিগ শেষ হওয়ার পরেই পিএসএলে যোগ দেবেন বলে জানালেও পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়ে তাদেরও আপত্তি রয়েছে৷
কেপ টাউনে বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে ১২ মাস আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে নির্বাসিত হলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লিগ খেলতে আপত্তি নেই স্মিথের৷ তাঁর নির্বাসন উঠে যাওয়ার কথা আগামীবছর বিশ্বকাপের ঠিক আগে৷ জাতীয় দল থেকে দূরে থাকায় পিএসএল খেলার সময় পাবেন স্মিথ৷ তাই এবারই প্রথম তিনি নিজেকে জড়াতে চাইছেন পাকিস্তান সুপার লিগের সঙ্গে৷ তবে সেটাও শুধু মাত্র সংযুক্ত আরব আমীরশাহীতে৷ ভারত ছাড়া টেস্ট খেলিয়ে সব দেশের ক্রিকেটাররা এবার পিএসএলের নিলামে অংশ নেবেন৷ কিছু অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটাররাও রয়েছেন৷ এই অবস্থায় পাক বোর্ড বিদেশী ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রে এমন শর্তের কথা মাথায় রাখার দায় চাপিয়েছে ফ্র্যাঞ্চাইজিদের উপরেই৷
সব মিলিয়ে এবার ৩১১ জন পাকিস্তানি ও ৩৭১ জন বিদেশী ক্রিকেটার অংশ নেবে পিএসএলের নিলামে৷ আগামী ২০ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হবে পিএসএল নিলাম৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top