News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় গুলির লড়াইয়ে খতম দু’জন হিজবুল সন্ত্রাসবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
Image

পুলওয়ামায় গুলির লড়াইয়ে খতম দু’জন হিজবুল সন্ত্রাসবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

শ্রীনগর, ১০ নভেম্বর (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে আবারও বড়সড় সাফল্য জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি), সেনাবাহিনী এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)| দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার টিক্কেন এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলাকালীন মৃত্যু হয়েছে দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদীর| এনকাউন্টারে নিহত দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদীর নাম হল, লিয়াকত ওয়ানি এবং ওয়াজিদ উল ইসলাম| উভয়েই হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ| আপাতত জঙ্গি নিকেশ অভিযান সমাপ্ত হয়েছে|

জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার টিক্কেন এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার ভোর থেকেই ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানরা| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা| কালবিলম্ব না করে যোগ্য জবাব ফিরিয়ে দেন যৌথ বাহিনীর জওয়ানরা| শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলির লড়াইয়ে খতম হয়েছে দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী| গুলির লড়াই চলাকালীন পুলওয়ামা জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা সাময়িকের জন্য বন্ধ রাখা হয়|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top