News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তার পাশে উদ্ধার বৃদ্ধার মৃতদেহ
Image

রাস্তার পাশে উদ্ধার বৃদ্ধার মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৯ নভেম্বর৷৷ রাস্তার পাশ থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মধুপুর থানা এলাকায়৷ মৃতার নাম শান্তি সরকার৷ পুলিশ সূত্রের খবর, শুক্রবার সকালে মধুপুর থানার অধীন মধুপুর হাসপাতাল সংলগ্ণ রাস্তার পাশে এই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ রাস্তার পাশে ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে উপস্থিত সাধারণ মানুষ অবাক হয়ে যান৷ মধুপুর থানায় ঘটনার বিবরণ দিয়ে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ জানিয়েছে, বৃদ্ধার কী করে মৃত্যু হল সে বিষয়ে এখনই তারা কিছু বলতে পারছে না৷ ঘটনা সম্পর্কে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷ মৃত কোথায় বাড়ি তা এখনও পর্যন্ত জানা যায়নি৷ তবে বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top