News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কে সরকারের স্থিতি স্পষ্ট করার দাবি আসু-র
Image

নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কে সরকারের স্থিতি স্পষ্ট করার দাবি আসু-র

গুয়াহাটি, ৮ নভেম্বর, (হি.স.) : কোনওভাবেই নাগরিকত্ব সংশোধনী বিল মেনে নেওয়া হবে না। ‘জাতিধ্বংসী’ নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কে সরকারের স্থিতি স্পষ্ট করার দাবি তুলেছেন সারা অসম ছাত্র সংস্থা (আসু)-র উপদেষ্টা সমুজ্জ্বলকুমার ভট্টাচাৰ্য।

আজ দিশপুরে সারা অসম ছাত্র সংস্থার ডাকে রাজ্যের ২৯টি সংগঠন নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-এর বিরোধিতায় এক বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে। দিশপুরের গণেশ মৈদাম থেকে ওই সংগঠনগুলির নেতা-কর্মী ও সমর্থকরা জনতা ভবন পর্যন্ত মিছিল করে যান। প্রায় সব দলের নেতা বিল সম্পর্কে রাজ্য সরকারের স্থিতি স্পষ্ট করতে আহ্বান জানিয়েছেন।

বিক্ষোভ সমাবেশে আসু-র সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ এ ব্যাপারে রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানিছেন। বলেছেন, সরকারকে কোনও অবস্থাতেই ‘জাতিধ্বংসী’ নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করতে দেবে না আসু। কেবল অসমেই নয়, এর প্রতিবাদ গোটা দেশে ছড়িয়ে দেওয়া হবে। তাঁর জিজ্ঞাসা, ‘সরকার অসমের খিলঞ্জিয়ার (ভূমিপুত্র) পক্ষে না-অবৈধ বাংলাদেশি বিরুদ্ধে? সরকার তার স্থিতি স্পষ্ট করুক। জাতি-মাটি-ভিটে রক্ষার স্লোগান তুলে রাজ্যের মানুষের ভোটে সরকার গঠন করেছে বিজেপি। এবার সেই জাতির বিরুদ্ধে গিয়ে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করে অসমকে ধ্বংস করতে চাইছে সরকার। তাই সরকার স্পষ্ট করুক তারা এই বিলকে সমৰ্থন করে কি না।’ লুরিন বলেন, ‘যে দলই হোক, যে কোনও সরকরই হোক, নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ বাতিল করতেই হবে। কোনও সরকারি ষড়যন্ত্ৰ মেনে নেব না।’ আজকের সমাবেশে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে বক্তব্য পেশ করেছন সারা বোড়ো ছাত্র সংস্থা (এবসু)-র সভাপতি প্ৰমোদ বোড়ো প্রমুখ।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top