News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি
Image

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

ভোপাল, ৮ নভেম্বর (হি.স) : রাজ্য বিধানসভা নির্বাচনে তাদের তৃতীয় প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। আগামী ২৮ নভেম্বর ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ভোটগ্রহণ করা হবে।

বৃহস্পতিবার ৩২ আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল রাজ্য বিজেপি। এই তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌরের পুত্রবধূ কৃষ্ণা। তাঁকে দাঁড় করানো হয়েছে গোবিন্দপুরা আসন থেকে। রাজ্য বিজেপি সভাপতি কৈলাশ বিজয়বর্গীয়র ছেলে আকাশ লড়াই করবেন ইন্দোর-৩ আসন থেকে। ইন্দোর-২ আসনে ছেলে আকাশের জন্য টিকিট চেয়েছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। তা শেষ পর্যন্ত হয়নি। বিজয়বর্গীয় দাবি করেছিলেন ওই আসনটি তাঁর ছেলের জন্য ছেড়ে দিতে রাজি হয়েছেন তাঁর ঘনিষ্ঠ রমেশ মেনডোলা। শেষপর্যন্ত ওই আসনটি দেওয়া হয় উষা ঠাকুরকে।

রাজ্য বিধানসভার বর্তমান বিধায়ক জিতু জিরাটিকে এবার টিকিট দেওয়া হয়নি। তাঁর জায়গায় এবার টিকিট দেওয়া হয়েছে ইন্দোর ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মধু ভার্মাকে।

এবার কংগ্রেস থেকে বিজেপিতে আসা কয়েকজন নেতাকে টিকিট দিচ্ছে বিজেপি। এর মধ্যে রয়েছেন চৌধুরি রাকেশ সিং। তাঁর দাঁড় করানো হচ্ছে ভিন্দ আসন থেকে। ২০১৩ সালের জুলাইয়ে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তবে তাঁর ভাই মুকেশ চতুর্বেদীকে এবার টিকিট দেওয়া হয়নি। এবার কংগ্রেসে সাংসদ প্রেমচাঁদ গুড্ডুর ছেলে অজিত বোরাসি বিজেপির হয়ে লড়াই করবেন ঘাতিয়া আসন থেকে। কয়েক দিন আগেই তিনি ও তাঁর ছেলে বিজেপিতে যোগ দিয়েছেন। প্রাক্তন লোকসভা স্পিকার সুমিত্রা মহাজনের ছেলে মান্দার এবার বিজেপির প্রার্থী তালিকায় নেই। একই অবস্থা কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের ছেলেও।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top