News Flash

  • Home
  • Uncategorized
  • রাজপথে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে মহিলার হার ছিনতাই, পরে উদ্ধার, গ্রেপ্তার দুসৃকতী
Image

রাজপথে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে মহিলার হার ছিনতাই, পরে উদ্ধার, গ্রেপ্তার দুসৃকতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ আগরতলা রবীন্দ্র ভবন সংলগ্ণ এলাকা থেকে জনৈক মহিলার গলার হার হার ছিনতাই হয়েছে৷ তবে পুলিশি তৎপরতায় ছিনতাইবাজ ধরা পড়েছে এবং উদ্ধার হয়েছে হারটি৷ ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে রবীন্দ্র ভবনের সামনে৷ জানা গেছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন জনৈক মহিলা৷ এমন সময় আচমকা দুই বাইক আরোহী যুবক মুহলার গলা থেকে ছিনিয়ে নিয়ে যায় সোনার হার৷ মহিলা চিৎকার দেন৷ ইত্যবসরে পালিয়ে যায় দুই দুসৃকতিকারী৷ সে সময় ঘটনাস্থলে বেশ কিছু মানুষ ছিলেন৷ কেউ কিছু বোঝার আগেই ছিনতাইবাজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ পরে মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন৷ মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ছিনতাইবাজকে গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে আসে৷

পশ্চিম আগরতলা থাকা সূত্রে জানা গেছে, প্রাকশ্য দিনের বেলা আজ রাজধানী আগরতলায় মহিলার সোনার হার ছিনতাই করে ধরা পড়েছে ছিনতাইবাজ৷ সূত্র জানিয়েছে, বেলা বারোটা নাগাদ মোটর বাইকে করে দুই দুসৃকতী পিস্তল দেখিয়ে মহিলার দলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়৷ মহিলার চিৎকার শুনে অন্যান্য লোকজন জড়ো হন এবং পশ্চিম আগরতলা থানায় খবর দেন৷ খবর পেয়ে পুলিশের মোবাইল বাহিনী ঘটনাস্থলে আসে এবং মহিলার কাছ থেকে ছিনতাইবাজদের চেহারার বিবরণ জেনে পাকড়াও অভিযান শুরু করে৷

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ছিনতাইবাজরা রাজধানীর পার্শ্ববর্তী রাজনগর এলাকায় রয়েছে৷ পুলিশ রাজনগরে ছুটে যায়৷ পুলিশ দেখে এক ছিনতাইবাজ পালিয়ে যেতে সক্ষম হলেও অন্য ছিনতাইবাজ ধরা পড়ে৷ একাজ্যে ব্যবহৃত মোটরবাইক এবং একটি ব্যাগ বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ ব্যাগের মধ্যে একটি পিস্তল, একটি দা, একটি ছুরি এবং ছিনতাই করা হার পাওয়া গেছে বলে পশ্চিম থানার ভারপ্রাপ্ত আধিকারীক সুব্রত চক্রবর্তী জানান৷ তবে, তদন্তের স্বার্থে তিনি ধৃত ছিনতাইবাজের নাম এবং চেহারা গোপন রেখেছেন৷ তিনি জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অপর ছিনতাইবাজকে খুব দ্রুত তারা জালে তুলতে সক্ষম হবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top