News Flash

  • Home
  • Uncategorized
  • যুবকের রহস্যজনক মৃত্যু চম্পকনগরে, তদন্তে নেমে অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
Image

যুবকের রহস্যজনক মৃত্যু চম্পকনগরে, তদন্তে নেমে অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ সোমবার চম্পকনগর শোভামণিপাড়া এলাকার চিকন দেববর্মার ছেলে আশারই দেববর্মা মৃত্যুরহস্যের কিনারা করতে পারছে না পুলিশ৷ এই মৃত্যু দুর্ঘটনাজনিত না খুন, ২৪ ঘন্টা পেরিয়ে গেছে, এখনও পুলিশ আসল রহস্য বের করতে পারেনি৷ তবে জানা গেছে, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে৷ পুলিশ আশাবাদী অতিসত্বর মৃত্যুর রহস্য বেরিয়ে আসবে৷ জানা গেছে, সোমবার চম্পকনগর শোভামনি পাড়া এলাকায় চিকন দেববর্মার ছেলে আশারই দেববর্মা টিআর-০১-এডি-৫৪১৩ নম্বরের বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান৷ তারপর বাড়িতে তার মৃত্যুর সংবাদ পৌঁছে৷ এ খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ এদিকে, পুলিশ ও ফায়ার সার্ভিসের আধিকারীকরা জানিয়েছেন, জাতীয় সড়কের পাশ থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জিরানীয়া হাসপাতাল এবং সেখান থেকে পাঠানো হয় জিবি হাসপাতালে৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে৷ মৃতদেহ ময়না তদন্তের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ঘটনাটি কি নিছক দূর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকান্ড এনিয়ে জনমনে উঠছে নানা প্রশ্ণ৷ যদিও পুলিশ তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে৷ পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড৷ অবিলম্বে এই ঘটনার রহস্য উন্মোচন করার দাবী করেছেন স্থানীয় জনগণ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top