News Flash

  • Home
  • Uncategorized
  • নতুননগরে আগুনে ভস্ম সাতটি দোকান
Image

নতুননগরে আগুনে ভস্ম সাতটি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ বিধবংসী অগ্ণিকান্ডে নতুননগর কো-অপারেটিভ এলাকায় সাতটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে৷ জানা

সন্ধ্যা রাতে অগ্ণিকান্ডে অগ্ণিদগ্দ নতুননগর কো-অপারেটিভ এলাকায় ৭টি দোকান৷ ছবি- নিজস্ব৷

গেছে, সোমবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ নতুননগরে কো-অপারেটিভ এলাকায় সাতটি দোকানে আগুন লাগে৷ স্থানীয় জনগণ প্রচন্ড ধোঁয়া বেরুচ্ছে দেখেই সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেয়৷ কিন্তু, দমকল বাহিনী পৌছানোর আগেই দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ে৷ স্থানীয় জনগণ ও দমকলের তিনটি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনে৷ তাতে সাতটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেলেও পাশাপাশি অন্য দোকানগুলিকে রক্ষা করা সম্ভব হয়৷

আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা যায় নি৷ তবে, দমকল বাহিনীর কর্মীদের ধারনা সট সার্কেটের ফলে এই অগ্ণিকান্ড সংঘটিত হয়েছে৷ এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top