পাথারকান্দি (অসম), ৪ নভেম্বর, (হি.স.) : অসম এবং ত্রিপুরার ত্রাস কুখ্যাত খুনি তাহির সুলতানকে গ্রেফতার করেছে বাজারিছড়া পুলিশ। শনিবার গভীর রাতে বাজারিছড়া থানার অন্তর্গত কাঁঠালতলি গ্রামে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছেন ওসি গৌতম দাস ও তাঁর দল। তবে তদন্তের স্বার্থে ধৃতকে আজ রবিবার উত্তর ত্রিপুরার কৈলাসহর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাজারিছড়া থানার ওসি গৌতম দাস জানান, কাঁঠালতলি গ্রামের জনৈক মুজিবুর রহমানের বছর ২০-এ ছেলে তাহির সুলতান এই বয়সে অপরাধ
জগতের খাতায় নাম লিখিযে প্রতিবেশী রাজ্যে ত্রাস সৃষ্টি করেছিল। ধৃত তাহির একদিকে যেমন পাকা গাড়িচোর, অন্যদিকে একজন ভাড়াটে খুনিও। এত অল্প বয়সে দাগি অপরাধীর খাতায় নাম লিখিয়ে সে পুলিশকে ধন্ধে ফেলেছিল। তার অপরাধী সাম্রাজ্য অসম ছাড়াও পড়শি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয়ে বিস্তৃত। ওই সব রাজ্য পুলিশের খাতায়ও তার নামে একাধিক মামলা রয়ছে। ওসি জানান, এক রাজ্যে অপরাধ করে অন্য রাজ্যে আত্মগোপন করে থাকত তাহির। সম্প্রতি তার নামে ত্রিপুরার কৈলাসহর থানায় মটর বাইক চুরির মামলা দায়ের হলে তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। সেই সুত্রে এক গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে তার বাড়িতে হানা তাকে ধরা হয়েছে।
অসম ও ত্রিপুরার ত্রাস কুখ্যাত খুনি বাজারিছড়ায় গ্রেফতার
এদিকে, কৈলাসহর থানার ওসি সৌগত চাকমা জানান, তাহির এবং তার সাগরেদরা ত্রিপুরায় একাধিক অপরাধ করে পালিয়ে বেড়াচ্ছিল। তাদের নামে খুন, অপহরণ, রাহাজানি, চুরি ইত্যাদির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কেব কৈলাসহর নয়, কুমারঘাট থানায়ও ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২/২০১ ধারায় ১৫/১৮ নম্দরে মামলা রুজু আছে। তাহির সুলতানের হাতে ত্রিপুরার দুই মটরচালকও খুন হয়েছিলেন বলে জানান কৈলাসহরের ওসি সৌগত চাকমা।
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















