News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথম শ্রেণি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর অম্বাতি রায়ডুর
Image

প্রথম শ্রেণি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর অম্বাতি রায়ডুর

হায়দরাবাদ, ৪ নভেম্বর (হি.স.) : প্রথম শ্রেণির পাশাপাশি টেস্ট ক্রিকেট থেকে এবার অবসর নিলেন টিম ইন্ডিয়ার একদিনের ম্যাচের স্পেশালিস্ট অম্বাতি রায়ডু৷ হায়দরাবাদের বছর ৩৩-র এই ডানহাতি ব্যাটসম্যানটেস্ট ও রঞ্জি ট্রফি ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও টিম ইন্ডিয়ার এই খেলোয়াড় একদিনের ম্যাচ এবং টি-২০ খেলে যাবেন বলে জানিয়েছেন৷ রবিবার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ শুরুর ঠিক আগেই অবসরের কথা ঘোষণা করলেন অম্বাতি রায়ডু৷
লাল বল ছেড়ে সাদা ফোকাস বাড়তেই এই সিদ্ধান্ত বলে জানান রায়ডু৷ ২০১৩-০৪ মরশুমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন কিন্তু টেস্ট অভিষেকের আগেই দল থেকে বাদ পড়েন৷ চিঠিতে রায়ডু লিখেছেন, ‘আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সংক্ষিপ্ত ফর্ম্যাটে খেলে যাব৷ তবে আমাকে খেলার সুযোগ দেওয়ার জন্য বিসিসিআই, এইচসিএ এবং বরোদা ও বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানায়৷’
টেস্ট ক্যাপটা মাথায় না-উঠলেও দেশের হয়ে ৪৫টি একদিনের এবং ৬টি টি-২০ ম্যাচ খেলেছেন৷ প্রথমশ্রেণি ম্যাচের সংখ্যা ৯৭টি৷ রায়ডু জানান, ‘হায়দরাবাদের হয়ে খেলাটা আমার কাছে অত্যন্ত সম্মানের৷ এত বছর ধরে যা সার্পোট পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ৷’ তবে ২০০৭-এ বিসিসিআই-র বিদ্রোহী লিগ আইএসএল-এ যোগ দিয়ে বেশ বিপাকে পড়েছিলেন রায়ডু৷ কিন্তু সেখান থেকে ফের ভারতীয় বোর্ডে ফের ফেরেন এই ডানহাতি৷ ২০০১-এ প্রথমশ্রেণি ক্রিকেটে অভিষেক হওয়া রায়ডু ৯৭টি ম্যাচে ১৬টি শতরান-সহ ৬১৫১ রান করেন তিনি৷ সর্বোচ্চ স্কোর ২১০৷ গড় ৪৫.৫৬৷ পাঁচ বছর আগে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হয় রায়ডুর৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজেও ভারতীয় দলে ছিলেন তিনি৷ আগামী বছর একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রথমশ্রেণির ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন রায়ডু৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top