News Flash

  • Home
  • Uncategorized
  • সানিয়া মির্জা ও শোয়েব মালিকের পুত্র সন্তানের নাগরিকত্বকে কেন্দ্র করে বিতর্ক পাকিস্তানে
Image

সানিয়া মির্জা ও শোয়েব মালিকের পুত্র সন্তানের নাগরিকত্বকে কেন্দ্র করে বিতর্ক পাকিস্তানে

লাহোর, ২ নভেম্বর (হি.স.) : সানিয়া মির্জা ও শোয়েব মালিকের শিশু সন্তান ইজহান মির্জা-মালিককে ঘিরে শুরু বিতর্ক৷ জন্মের মাত্র তিন দিনের মধ্যেই বিতর্ক শুরু হয়ে গেল৷ এই বিতর্কের সূত্রপাত পাক সংবাদমাধ্যমেই৷
গত ৩০ অক্টোবর হায়দরাবাদের রেনবো হাসপাতালে সানিয়া মির্জা পুত্র সন্তানের জন্ম দেন৷ পিতা শোয়েব মালিক সোশ্যাল মিডিয়ায় সানিয়ার মা হওয়ার খবর জানান অনুরাগীদের৷ পাক ক্রিকেটমহলে শোয়েবের পিতা হওয়া নিয়ে খুশির বাতাবরণ থাকলেও তাঁর সন্তানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে পাক মিডিয়া৷ ওদেশের এক বহু প্রচারিত উর্দু সংবাদমাধ্যম দাবি করে, পাকিস্তানের নাগরিকত্ব পাবে না শোয়েব-সানিয়ার ছেলে৷
পাসপোর্ট ও পাক অভিবাসন নীতি অনুযায়ী কোনও ভারতীয় নাগরিক পাকিস্তানের নাগরিকত্ব পেতে পারে না৷ ১৯টি দেশের সঙ্গে পাকিস্তানের দ্বৈত নাগরিকত্ব চুক্তি থাকলেও সেই তালিকায় নেই ভারতের নাম৷ যেহেতু শোয়েব মালিককে বিয়ে করেও সানিয়া ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেননি, তাই ভারতে জন্ম নেওয়া তাঁর সন্তান কোনওভাবেই পাকিস্তানের নাগরিকত্ব পেতে পারে না৷ ছেলের নাগরিকত্ব নিয়ে অবশ্য কোনও সময়েই চিন্তিত ছিলেন না শোয়েব৷ কেননা এমন পরিস্থিতির কথা আঁচ করেই গত সেপ্টেম্বরে শোয়েব জানিয়েছিলেন, তাঁদের সন্তান পাকিস্তানের নাগরিক হবে না, ভারতেরও নয়৷ পাক ক্রিকেট তারকার কথায়, ‘নাগরিকত্ব গুরুত্বপূর্ণ বিষয় নয়৷ যাই হোক, আমাদের সন্তান ভারতীয়ও হবে না, পাকিস্তানিও নয়৷’
ছেলের নামকরণকালে সানিয়া-শোয়েব দু’দজনেরই পদবি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন৷ এই কারণে ইজহানের পদবিতে মির্জা-মালিক ব্যবহার করা হচ্ছে৷ সানিয়া ২০১০ এপ্রিলে শোয়েবকে হায়দরাবাদি মুসলিম রীতি মেনে বিয়ে করলেও ভারতের হয়েই আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করেন তিনি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top