News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রমশই নিন্মমুখী পেট্রোল-ডিজেল, আরও সস্তা জ্বালানি তেল-এর দর
Image

ক্রমশই নিন্মমুখী পেট্রোল-ডিজেল, আরও সস্তা জ্বালানি তেল-এর দর

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): বিশ্ব বাজারে তেলের দাম সস্তা হওয়ার জেরে পেট্রোল-ডিজেলের দর নিত্যদিন কমছেই। দীপাবলির প্রাক্কালে আরও একবার সুখবর দেশবাসীর জন্য। ফের কমল পেট্রোল-ডিজেল-এর দর। মাঝে এক দিনের পর বিরতির পর লাগাতার ১৪ দিন ধরে পেট্রোল-এর মূল্য ক্রমশই নিম্নমুখী। শুধুমাত্র বুধবার জ্বালানি তেলের দামে কোনও পরিবর্তন হয়নি। আর বুধবার এবং বৃহস্পতিবার অপরিবর্তিত ছিল ডিজেলের মূল্য। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে শুক্রবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর।
কলকাতায় শুক্রবার এক ধাক্কায় ১৭ পয়সা কমেছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৮১.০৮ টাকা। ডিজেল আরও ১৩ পয়সা নেমে হয়েছে ৭৫.৫০ টাকা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, শুক্রবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ১৯ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৭৯.১৮ টাকা প্রতি লিটার এবং ১৪ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৭৩.৬৪ টাকা| পাশাপাশি মুম্বইয়েও ১৮ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ১৪ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৮৪.৬৮ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৭৭.১৮ টাকা প্রতি লিটার (ডিজেল)| প্রসঙ্গত, দীপাবলির প্রাক্কালে জ্বালানি তেলের দর লাগাতার কমতে থাকায় স্বস্তিতে আমজনতা।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top