News Flash

  • Home
  • Uncategorized
  • সংবাদ মাধ্যমকে নিশানা করার কোনও অভিপ্রায় ছিল না, বিবৃতি মাওদাবীদের
Image

সংবাদ মাধ্যমকে নিশানা করার কোনও অভিপ্রায় ছিল না, বিবৃতি মাওদাবীদের

রায়পুর, ২ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলায় ভোটের খবর করতে গিয়ে অকালেই প্রাণ হারিয়েছেন দূরদর্শনের চিত্র সাংবাদিক এ সাহু। মাওবাদী হামলায় চিত্র সাংবাদিকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ-ব্যথিত সংবাদ মহল। এমতাবস্থায় বিবৃতি মারফত মাওবাদীদের পক্ষ থেকে জানানো হলে, সংবাদ মাধ্যমকে নিশানা করার কোনও অভিপ্রায় ছিল না তাদের। সংবাদ মাধ্যমের কর্মীরা নাকি গোলাগুলির মাঝে পড়ে গিয়েছিলেন, আর তাই মৃত্যু হয় দূরদর্শনের চিত্র সাংবাদিক এ সাহুর।
মাওবাদীদের বিবৃতি প্রসঙ্গে দান্তেওয়াড়া পুলিশ সুপার অভিষেক পল্লব জানিয়েছেন, ‘যদি এমনটাই হয়, তবে ক্যামেরা কেন লুঠ করা হয়েছিল? যেহেতু ক্যামেরায় সমস্ত কিছু রেকর্ড ছিল, মিডিয়াকে নিশানা করার প্রথম কিছু মিনিট কি হয়েছিল। শহিদ ক্যামেরাম্যানের মাথায় ও শরীরে একাধিক গুলি লাগে, তাই মাওবাদীদের এই যুক্তি কোনওভাবেই সমর্থন যোগ্য নয়। ভুল তো মোটেই নয়। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলায় ভোটের খবর করতে গিয়ে মাওবাদীদের হামলার কবলে পড়েন দূরদর্শনের চিত্র সাংবাদিক এ সাহু। মাওবাদীরা নির্বিচারে গুলি চালালে প্রাণ হারান ক্যামেরাম্যান এ সাহু। এছাড়াও মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন ৩ জন জওয়ান।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top