News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরিচ্যুত শিক্ষকদের নিয়ে স্থায়ী সমাধান চাইল সিপিএম
Image

চাকুরিচ্যুত শিক্ষকদের নিয়ে স্থায়ী সমাধান চাইল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকদের শীর্ষ আদালতের রায়ে সাময়িক স্বস্তি মিলেছে কিন্তু তাতে সমস্যার স্থায়ী সমাধান হয়নি৷ চাকুরিচ্যুত শিক্ষকদের নিয়ে সমস্যার স্থায়ী সমাধান চেয়েছে সিপিএম৷

বৃহস্পতিবার সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ ১০,৩২৩ এর মামলায় শীর্ষ আদালতের রায় ক্ষতিগ্রস্ত শিক্ষকদের সাময়িক স্বস্তি দিলেও তাতে সমস্যার স্থায়ী সমাধান হয়নি৷

বিবৃতিতে আরো বলা হয়েছে, এই শিক্ষকরা স্থায়ীপদে নিযুক্ত হয়েছিলেন এবং চাকরির নির্দিষ্ট সময় পার হওয়ার পর থেকে নিয়মিত আর্থিক ও চাকরিগত সব সুবিধা ভোগ করে আসছিলেন৷ রাজনৈতিক উদ্দেশ্যে ঋজু একটু মামলায় বিচারালয়ের সিদ্ধান্তে তাঁদের চাকরিচ্যুতি ঘটে এবং পরে শীর্ষ আদালতের রায়েই তাদের ্যাডহক শিক্ষক হিসাবে নিযুক্তি দেওয়া হয় এবং একাধিকবার তাঁদের কাজের মেয়াদ বাড়ানো  হয়৷ এরফলে এই শিক্ষকদের যে যন্ত্রণা, বঞ্চনা ও সামাজিক অমর্যাদার সম্মুখিন হতে হয়, তা থেকে তাঁর মুক্তি পেতে চেয়েছিলেন৷ শীর্ষ আদলতের আজকের রায়ে তা অপূর্ণই থেকে গেছে৷

বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের শিক্ষক স্বল্পতার কারণে পূর্বতম বামপ্রন্ট সরকার শিক্ষক নিয়োগের যোগ্যতা এককালীন ছাড় দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট আবেদন জানিয়েছিলেন৷ কিন্তু কেন্দ্রীয় সরকার তাতে কোনও ইতিবাচক সাড়া দেয়নি৷

বিবৃতিতে আরো বলা হয়েছে, সিপিআই(এম) এই ক্ষতিগ্রস্ত শিক্ষকদের স্বপদে পুনর্বহালের পুনরায় দাবি জানাচ্ছে৷ অ্যাডহক থাকাকালীন তাঁদের ক্ষেত্রেও যাতে সমকাজে সমবেতনের নীতি কার্যকর করা হয়, নিয়মিত ও অ্যাডহক শিক্ষকের মধ্যে যাতে কোনও বৈষম্য না থাকে তা রাজ্য সরকরাকে নিশ্চিত করতে হবে৷

সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এককালীন যোগ্যতা ছাড়ের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট পুনরায় দাবি জানিয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top