News Flash

  • Home
  • Uncategorized
  • ইউপিএ-তে যোগ দিতে চাইলে টিডিপি-কে স্বাগত : এম বীরাপ্পা মইলি
Image

ইউপিএ-তে যোগ দিতে চাইলে টিডিপি-কে স্বাগত : এম বীরাপ্পা মইলি

হায়দরাবাদ, ৩০ অক্টোবর (হি.স.) : বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে তেলেগু দেশম পার্টি (টিডিপি) চাইলে ইউপিএ-তে যোগ দিতে পারে। ইউপিএ-তে তাদের স্বাগত। মঙ্গলবার এমনই জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা এম বীরাপ্পা মইলি।
অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা দাবি পূরণ না হওয়ার জন্য এনডিএ ছেড়ে বেরিয়ে আসে টিডিপি। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী লড়াইয়ে টিডিপি-কে কাছে পেতে মরিয়া কংগ্রেস। এই প্রেক্ষিতে বীরাপ্পা মইলি জানিয়েছেন, সমস্ত বিরোধীদলগুলিকে সংঙ্ঘবদ্ধ ভাবে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে সুষম সমঝোতা পক্ষে কংগ্রেস। টিডিপি হল এমন একটি যার সঙ্গে সমঝোতা করা যেতে পারে। এটি খুবই শুভ সংঙ্কেত। এতে বিরোধী শক্তিগুলি আরও বেশি সংঘবদ্ধ হবে।
তেলেঙ্গানার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বীরাপ্পা মইলি বলেন, সব থেকে অকৃতজ্ঞ হচ্ছেন কে চন্দ্রশেখর রাও। কংগ্রেসের আত্মত্যাগের ফলে মুখ্যমন্ত্রী পদে বসেছিল কে চন্দ্রশেখর রাও।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top